স্পোর্টস ডেস্ক : পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল বিশ্বে আলোচিত নাম। যার ধ্যানে, জ্ঞানে শুধুই ফুটবল। ফুটবল নিয়ে যতোই ব্যস্ত থাকুক এই তারকা, শরীরের চাহিদা মেটাতে একদমই ভুলেন না। যার প্রমাণ বিয়ে ছাড়াই যার চার চারটি সন্তান। এর বাইরেও তার রয়েছে শারীরিক চাহিদা পূরণের একাধিক উপলক্ষ। বিলম্বে হলেও রোনালদো বুঝতে পারছেন এখন তার বিয়ে’ নামক শব্দটা গায়ে সেটে নেয়া উচিত।

Advertisement
দিন কয়েক আগে রোনালদো সাংবাদিকদের জানিয়েছিলেন, যথা শিগগিরই বিয়ের পীড়িতে বসতে যাচ্ছেন তিনি।

ব্যালন ডি’অরজয়ী এই তারকা নিজের বিয়ের জন্য সম্প্রতি প্রেমিকা জর্জিনাকে নিয়ে ইতালির একটি চার্চ পরিদর্শনে যান। ধারণা করা হচ্ছে এই চার্চেই বিয়ে করবেন তারা। ১৯৬৯ সালে ইতালিয়ান ‘জব’ সিনেমায় ব্যবহৃত হয় এই চার্চটি। তুরিনের ‘দ্য মাদার অব গড’ নামের এই চার্চের ভেতরে অনেকটা সময় কাটান রোনালদো-জর্জিনা জুটি।

২০১৬ সালে মাদ্রিদের গুচির একটি দোকানে বিক্রয় প্রতিনিধি জর্জিনার সঙ্গে প্রথম দেখা হয় রোনালদোর। সেখানেই পরিচয় শুরু দুজনের। এরপর থেকেই ভালো লাগা আর ভালোবাসার পর্ব শুরু। ২০১৭ সালে হঠাৎ রোনালদো ঘোষণা দেয়, তার জমজ বাচ্চা হয়েছে। জর্জিনা তাদের স্বীকৃত মা না হয়েও একেবারে নিজের সন্তানের মতো করে তাদের এখনো লালন-পালন করে যাচ্ছেন। এর কিছুদিন পরেই নিজেদের জমজ সন্তানের জন্ম দেন জর্জিনা। এখন চার সন্তান নিয়ে ভালোই আছেন তারা।

বিয়ের ব্যাপারে গণমাধ্যমকে রোনালদো জানিয়েছেন, আমরা অবশ্যই বিয়ে করবো। আমার মায়ের স্বপ্নও এমন। কিন্তু উপযোগী সময় এখনো হয়নি। এদিকে, রোনালদোর বিয়ের কথা ঘোষণা করেছেন তার মা মারিয়া দোলোরেস সান্তোষ এভেইরোও। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘ দিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করবে রোনালদো। মারিয়া বলেন, সে (জর্জিনা) আমার ভবিষ্যত বউমা। এখন না হলেও শিগগিরই আমার বউমা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google