
ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, চালের দাম না বাড়ালে চাষিরা উৎপাদন খরচ তুলবে কীভাবে? ৩০ টাকা কেজির চাল কেউ নিতে চায় না। এ জন্যই চালের দাম বাড়ানো।
মোটা চাল খাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ডিলারদের চাপ দেয়া হচ্ছে মোটা চাল তোলার জন্য, কিন্তু তারা তুলছে না। মোটা চাল খাবে না কেন মানুষ! মোটা চালের দাম একটি টাকাও বাড়েনি। তারপরও মিডিয়া বলছে চালের দাম বেড়েছে।
মিডিয়ার সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হচ্ছে কৃষকরা নাকি চালের দাম পাচ্ছে না। পাইকারিরা সব দাম নিয়ে নিচ্ছে। অথচ সরকার কিছুই করছে না। এ নিয়ে সাধারণ জনগণও নানাভাবে সরকারের সমালোচনা করছে।
সরকার কৃষকদের ন্যায্যমূল্য দেয়ার চেষ্টা করছে জানিয়ে মন্ত্রী বলেন, চাষিরা মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রমের মাধ্যমে চাষাবাদ করেন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, রক্ত পানি করে তারা সোনালী ফসল ফলায়। আর এই মেহনতি মানুষগুলো নায্যমূল্য না পাওয়ায় সকলেই চিন্তিত ছিল। এ সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে নানারকম পদক্ষেপ নেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



