Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আইন-আদালত চাল আত্মসাৎ: আরও দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
আইন-আদালত বরিশাল

চাল আত্মসাৎ: আরও দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

By Saiful Islamএপ্রিল 16, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : সরকারি সহায়তার চাল আত্মসাৎ করায় বৃহস্পতিবার বরিশাল ও বরগুনার দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এরমধ্যে একটি মামলা করা হয়েছে বরিশালের মেহেন্দীগঞ্জ থানার আন্ধারমানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুলে ইসলামের বিরুদ্ধে। অপর মামলা মামলাটি করা হয়েছে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন পল্টুর বিরুদ্ধে। দুই আসামিকেই গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

দুদকের জনসংযোগ বিভাগের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দেশের এই ক্রান্তিকালে যারা গরিবের ত্রাণের চাল আত্মসাত ও দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে মামলার চার্জশিট দ্রততম সময়ের মধ্যে দেয়া হবে।

দুদক পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, সরকারি সাহায্যের সাড়ে ২৭ হাজার কেজি চাল আত্মসাতের অভিযোগে আলাউদ্দিন পল্টুর বিরুদ্ধে পটুয়াখালী সমন্বিত জেলা কার‌্যালয়ে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর উপ-সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় বলা হয়েছে, পাথরঘাটা উপজেলার ৬নং কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, আলাউদ্দীন পল্টু ৫৫০টি জেলে পরিবারের ত্রাণ বিতরণের দায়িত্ব পান। গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের ভিজিএফের চাল স্থানীয় ট্যাগ অফিসারকে না জানিয়ে মাস্টার রোলে সঠিক বিতরণ দেখান। উপকারভোগীদের ৮০ কেজি করে চালের পরিবর্তে ৩০ কেজি করে চাল বিতরণ করেন তিনি। এভাবে তিনি ৫৫০টি পরিবারের সাড়ে ২৭ হাজার কেজি চাল আত্মসাৎ করেন। যার সরকারি মূল্য ১১ লাখ ৯৫ হাজার ৮৬৫ টাকা। এই অভিযোগে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়। গ্রেফতার পল্টু বর্তমানে জেলহাজতে আছেন। অপরদিকে কাজী শহীদুল আলম গত ২৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ পরযন্ত ভিজিএফ (মৎস্য) চাল জেলে পরিবারের মধ্যে বিতরণের ৩০ হাজার ৭২০ কেজি চাল তোলেন। নিয়মানুসারে ওই ইউনিয়নের ৩৮৪ জন জেলের মধ্যে মাসিক ৪০ কেজি করে চাল বিতরণ করার কথা। তিনি সংশ্লিষ্টদের না জানিয়ে পরিবার প্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করেন। জেলেদের মধ্যে কেবলমাত্র ফ্রেব্রুয়ারি মাসের চাল বিতরণ দেখানো হয়েছে। তিনি ৩৮৪ জেলেকে ১০ কেজি করে চাল কম দিয়ে আত্মসাৎ করেন। যার বাজার মূল্য এক লাখ ৩৮ হাজার ২৪০ টাকা। দুদকের বরিশাল জেলা কার‌্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মণ্ডল মামলাটি দায়ের করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

জুন 8, 2026
রামিসা হত্যা মামলার বিচার

‘রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে’

জুন 7, 2026
শিশু রামিসা ধর্ষণ

আপিল করতে পারবেন সোহেল ও স্বপ্না

জুন 7, 2026
Latest News
শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

রামিসা হত্যা মামলার বিচার

‘রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে’

শিশু রামিসা ধর্ষণ

আপিল করতে পারবেন সোহেল ও স্বপ্না

রামিসা ধর্ষণ হত্যা মামলা

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

পটুয়াখালীর চিকিৎসক

আর্জেন্টিনার জার্সি পরা রোগীকে অর্ধেক ফিতে চিকিৎসা দেওয়ার ঘোষণা

রামিসা হত্যা মামলা

রামিসা হত্যা মামলার রায় রবিবার

সিসিটিভি ফুটেজ

বরগুনায় মা ও ২ মেয়ের মৃত্যু, সিসিটিভি ফুটেজ ভাইরাল

রামিসা হত্যা মামলা

রামিসা হত্যা মামলা: আসামির আত্মপক্ষ সমর্থনের দিন আজ

খুঁটি

বরিশালে কালবৈশাখী ঝড়ে ১০টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে জনদুর্ভোগ

২৪টি স্মার্ট ফ্যামিলি কার্ড

টিসিবির চাল ও ফ্যামিলি কার্ডসহ জনতার হাতে জামায়াত নেতা আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa