
বিভিন্ন সূত্রে জানা যায়, ডা. শাহীনুর আলম সুমন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকেই অনিয়ম শুরু করেন। তিনি রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে কমিশন গ্রহণ, চিকিৎসাপত্রে নির্দিষ্ট ওষুধ লিখতে বাধ্য করা, পল্লী চিকিৎসকদের চেম্বার পরিদর্শনের নামে হয়রানি, হাসপাতালে বহির্বিভাগ ও আন্তঃবিভাগের অধিকাংশ পরীক্ষা তার নির্দেশিত ডায়গনস্টিক সেন্টারে করাতেন। গত সপ্তাহে এই ধরনের অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতাসহ গ্রাম্য চিকিৎসকদের কাছ থেকে তার ঘুষ গ্রহণের একটি ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সাধারণ মানুষ ডা. শাহিনুর আলমের তুমুল সমালোচনা করেন।
আরও জানা যায়, এর আগে ডা. শাহীনুর আলম সুমন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার থাকার সময়ে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তাকে স্ট্যান্ড রিলিজ হয়েছিল।
সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, ‘সোমবার (২৬ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক আদেশে তাকে স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



