
আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে শি নিপিংয়ের সঙ্গে প্রথমবার কথা বলার সময় মানবাধিকার লঙ্ঘনের ইস্যু আলোচনায় এনেছেন জো বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাণিজ্য থেকে শুরেু করে হংকংয়ের ওপর চীনের দমন-পীড়ন ও তাইওয়ানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়েও শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেন বাইডেন।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিং সতর্ক করে দিয়ে বাইডেনকে বলেছেন- খারাপ সম্পর্ক দুই দেশের জন্যই বিপর্যয় ডেকে নিয়ে আসবে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে। তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের প্রতি চীন বারবার আহ্বান জানিয়ে আসছে নতুন করে সম্পর্ক গড়ার ব্যাপারে।
জো বাইডেন এক টুইট বার্তায় লিখেছেন, চীনের সঙ্গে কাজ করব, যখন তা মার্কিন জনগণের জন্য উপকারের হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


