কোরবানির ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনো গবাদিপশু দেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর গাবতলী গবাদিপশুর হাট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দেশে কোরবানির পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই স্থানীয় খামারিদের স্বার্থ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ থেকে গরু আনার প্রয়োজন নেই। এ বছর কোরবানির জন্য দেশে প্রায় এক কোটি ২৩ লাখ গবাদিপশু প্রস্তুত রয়েছে, যেখানে চাহিদা প্রায় এক কোটি এক লাখ। ফলে কোরবানির পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে।’
আরও পড়ুনঃ
তিনি আরও বলেন, ‘স্থানীয় খামারিরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সেটি আমাদের সবার খেয়াল রাখতে হবে। সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ ঠেকাতে ইতোমধ্যে বিজিবিসহ প্রশাসনের সব পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এসময় প্রতিমন্ত্রী হাটে স্থাপিত ভেটেরিনারি মেডিকেল সেন্টার পরিদর্শন করেন। পরে গরুর হাট ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



