Advertisement
জুমবাংলা ডেস্ক :  যশোর জেলার চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া থেকে  গত সন্ধ্যায় ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩টি সোনার বারসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ সোনার মূল্য আনুমানিক বাজার মূল্য ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর রাত ৮টায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল।

আটকরা হলেন, যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে শাওন হোসেন ও মাগুরার শালিকা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে রফিকুল ইসলাম।

ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে সোনার একটি বড় চালান চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে প্রস্তত হচ্ছে। এরপর বিজিবির একটি বিশেষ দল চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া গ্রামের রাস্তায় অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলযোগে সীমান্তের  দিকে যাওয়া দুই ব্যক্তিকে গতিরোধের নির্দেশ দেয়া হয়। তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে টহলদল তাদেরকে ধাওয়া করে আটক করে। এরপর তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে সাদা কাপড় ও স্কচ টেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ৪৩টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১৩ কেজি ৪৬৪ গ্রাম। জব্দ সোনার মূল্য ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।’

তিনি আরো জানান, আটক আসামীদের সোনাসহ রাত ৯ টায়  চৌগাছা থানায় হস্তান্তর হয়েছে।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.