স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সদ্যই শেষ হয়েছে। গতকাল রবিবার শেষ ম্যাচ ১৭ রানে জয়ের মাধ্যমে সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে নেয় টি-টোয়েন্টির ফেরিওয়ালারা। এই সিরিজে দেখা গেছে বেশ কিছু রেকর্ড ভাঙা-গড়ার খেলাও। যদিও ম্যাড়ম্যাড়ে একটি ম্যাচ দিয়ে সিরিজ শুরু হয়েছিল।

ছক্কার এই বন্যার মাঝেও জেসন হোল্ডার গড়েছেন দ্বিপক্ষীয় সিরিজে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড! ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৭ রানে ৪ উইকেট নিয়ে সিরিজ শুরু করেছিলেন এই ক্যারিবিয়ান পেস বোলিং অলরাউন্ডার। শেষ ম্যাচে দেখা পান টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের। সব মিলিয়ে সিরিজ থেকে তার প্রাপ্তি ১৫ উইকেট। যা এক সিরিজে সর্বোচ্চ উইকেটের রেকর্ড। ৫ ম্যাচের সিরিজে আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের ইশ সোধির (১৩ উইকেট)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



