Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ছক্কায় ছক্কায় আইপিএলে এবার বল হারাল ১০টি!
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ছক্কায় ছক্কায় আইপিএলে এবার বল হারাল ১০টি!

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 26, 20202 Mins Read

ছক্কায় ছক্কায় আইপিএলে এবার বল হারাল ১০টি!

Advertisement

স্পোর্টস ডেস্ক : ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ মানেই ধুম-ধাড়াক্কা চার-ছক্কার ফুলঝুরি। কিন্তু এবার যেন একটু বেশিই। মরুভূমিতে ছক্কার ছড়াছড়ি। প্রতিবছর আইপিএলে ছক্কা দেখাই যায়। এবারও মুড়ি-মুড়কির মতো ছক্কা ঝরছে।

টি-টোয়েন্টি খেলার এটাই বিশেষত্ব। কিন্তু সমস্যা অন্য জায়গায়। দুবাই, শারজা এবং আবুধাবিতে এত ছক্কা হচ্ছে যে, বল হারিয়ে যাচ্ছে অহরহ! সে বল আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

এবার মহামারির কারণে আরব আমিরাতের তিনটি স্টেডিয়ামে ‘বায়ো বাবল’ নিয়ম মেনে খেলা অনুষ্ঠিত হচ্ছে। তার ফলে মাঠে দর্শকদের ঢোকার অনুমতি নেই। তেমনই মাঠের ধারে বসার অনুমতি নেই বল-বয়দেরও। ফলে বল যখন ফাঁকা গ্যালারির আনাচে-কানাচে গিয়ে পড়ছে, তখন আর পাওয়া যাচ্ছে না। বল খুঁজে নিয়ে আসার জন্য বল বয় পাওয়া যাচ্ছে না। ফলে বল হারিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই বল হারানোর জন্য ভারতীয় বোর্ডের খরচ বাড়ছে। বারবার ব্যবস্থা করতে হচ্ছে নতুন বলের।

চলতি সপ্তাহে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে মোট ১০টি বল হারিয়েছে। ছক্কার বলগুলো আর খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি যে সব ছক্কা স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ছে, সেগুলোও পাওয়া যাচ্ছে না।

যেমন, শারজায় ধোনির ছক্কা স্টেডিয়ামের বাইরে গিয়ে রাস্তায় পড়ে। জনৈক ক্রিকেট ভক্ত সেই বল কুড়িয়ে নিয়ে চলে যান। যা ক্যামেরায় ধরা পড়ে এবং পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, এবারের আইপিএলে শুরু থেকেই ছক্কার আধিক্য দেখা যাচ্ছে। কারণ, এমনিতেই আরব আমিরাতের বাইশ গজ বোলারদের কাছে বধ্যভূমি। প্রতিযোগিতার শুরুর দিকে ব্যাটসম্যানদের টাইমিং ঠিকঠাক হচ্ছে। বল উড়ে যাচ্ছে মাঠের বাইরে।

তবে, সময় যত গড়াবে ততই এখানকার মরু শহরের বাইশ গজের গতি রুদ্ধ হবে। তখনই দেখার বিষয় হল, এত সহজে ব্যাটসম্যানেরা ছক্কা ওড়াতে পারবেন কি না? সময়ই তার উত্তর দেবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

June 25, 2026
মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

June 25, 2026
ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

June 25, 2026

Latest News

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

জার্মানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিড়ম্বনায় জার্মানি, বিশ্বকাপের সূচি নিয়ে ক্ষোভ নাগেলসম্যানের

ভিনিসিয়ুস

‘হেডে গোল করলে উপহার’—আনচেলত্তির বাজি জিতে পুরস্কারের অপেক্ষায় ভিনিসিয়ুস

আর্জেন্টিনার একাদশ

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন ৭ তারকা

Worldcup

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখেই আয় ৫০ হাজার ডলার

ওয়ানডে

জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন লিটন ও মিরাজ

Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa