Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ছবি এঁকে ও গান গেয়ে ফেসবুকে তারকায় পরিণত হলো সাম্য
জাতীয়

ছবি এঁকে ও গান গেয়ে ফেসবুকে তারকায় পরিণত হলো সাম্য

By Saleh MohammadMay 9, 2019Updated:May 9, 20192 Mins Read

ছবি এঁকে ও গান গেয়ে ফেসবুকে তারকায় পরিণত হলো সাম্য

Advertisement
জুমবাংলা ডেস্ক : লিউনা তাসনীম সাম্য তৃতীয় শ্রেণীর ছাত্রী৷ জামালপুরের মেলান্দহ উপজেলায় বসবাস তার৷ খুব স্বাভাবিক জীবনযাত্রায় গান, ছবি আঁকা তার নিতান্তই শখের মধ্যে পড়ে৷ কিন্তু সামাজিক মাধ্যমে হঠাৎ করেইরীতিমতো তারকায় পরিণত  হয়েছে সে৷

ঘটনার শুরু ‘মোর ঘুম ঘোরে এলে মনোহর’ গানটি দিয়ে৷ মেলান্দহের উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম ইয়ামীনের মেয়ে লিলিথের বন্ধু হওয়ার সুবাদে সাম্যর বেশিরভাগ সময় কাটে খেলাধুলা করেই৷ মাঝেমধ্যেই আপন মনে গেয়ে ওঠে নিজের পছন্দের নানা গান৷

এমনই এক গ্রীষ্মের দিনে ইয়ামীনের মনে হয়, শুধু নিজে না শুনে ফেসবুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য বন্ধুদেরও এই খুদে প্রতিভার সাথে পরিচয় করিয়ে দেয়া উচিত৷

দুই বন্ধু সাম্য আর লিলিথ
যেই ভাবা, সেই কাজ৷ হাতের স্মার্টফোনটি নিয়ে শুরু করলেন ফেসবুক লাইভ৷ মাইক্রোফোন হাতে নিলে যেখানে পেশাদার শিল্পীদেরও ঘাম ঝরে, সেখানে অবলীলায় বেশ কঠিন সুরের গানটি সাবলীল কণ্ঠে গেয়ে ওঠে সাম্য৷

গান গাওয়ার সময় সামনের একটি গামলায় কাঁচা আম ভর্তার প্রস্তুতি চলছিল৷ কিন্তু তাতে সাম্যর গান বা কাজ কোনোটাই একে অপরের বাধা হয়ে দাঁড়ায়নি৷

ধীরে ধীরে এরপর ছড়িয়ে পরে সাম্যর এই প্রতিভা৷ অনেকেই তাঁর সুমিষ্ট কণ্ঠ ও আদুরে চেহারার ভক্ত বনে গেছেন৷ ‘ন্যাচারাল ট্যালেন্ট’ আখ্যা দিয়ে প্রশংসায় মেতেছেন অনেকে৷

২৬ এপ্রিল আপলোড করা লাইভ ভিডিওটি ৮০ হাজার বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে প্রায় ৯০০ বার৷ এছাড়া বিভিন্ন পেজে আপলোড করা হচ্ছে ভিডিওটি৷ সাম্যর বাসায় জাতীয় গণমাধ্যমগুলোও আসছে তার সুরেলা কণ্ঠের জাদু খুঁজতে৷

তামিম ইয়ামীন পরবর্তীতে সাম্যর বিস্তারিত পরিচয় দিয়েছেন ফেসবুকে, ‘‘মা আর্জুমান মোস্তারি ও বাবা আজমত আলী’র ২য় সন্তান সাম্য৷ উপজেলা সমাজসেবা অফিস, মেলান্দহর অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন আজমত৷ আমাদের উপজেলা শিল্পকলা একাডেমি’র শিক্ষার্থী সাম্য গান গাওয়া, ছবি আঁকা ও নাচার পাশাপাশি পড়াশুনাও করে, এবং খুব ভালোভাবে করে৷ সে উত্তর মেলান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী৷’

তিনি লিখেছেন, ‘‘ওকে দেখতে চাইলে আপনাকে আসতে হবে জামালপুর জেলার মেলান্দহ উপজেলায়৷ আর যদি কষ্ট করে এতদূর না আসতে চান তবে কিছুদিন অপেক্ষা করুন৷ সে তার গান দিয়ে আপনাদের হৃদয়ের অন্দরে পৌঁছে যাবে৷”

বহুমুখী এ প্রতিভা যাতে হারিয়ে না যায়, সে ব্যাপারে দৃষ্টি রাখতে অনুরোধ করে মন্তব্য করেছেন অনেকে৷

সূত্র : ডয়চে ভেলে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
কৃষক কবির হোসেন

আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই

June 23, 2026
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026

Latest News

কৃষক কবির হোসেন

আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa