হাওরাঞ্চলের ছয় জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা চিন্তা করে চাল সংগ্রহের তারিখ ১৫ মে’র পরিবর্তে ৩ মে করে সরকার। আর ধান সংগ্রহের তারিখ ০৩ মে’ই ছিল। ফলে আজ রোববার (০৩ মে) থেকেই এসব এলাকায় শুরু হচ্ছে ধান-চাল সংগ্রহ কার্যক্রম।
ছয় জেলা হলো—নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
গত শুক্রবার (০১ মে) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ মে বোরো ধান সংগ্রহ শুরুর সঙ্গে চালও সংগ্রহ শুরু হবে। এর চাল চাল সংগ্রহের তারিখ ছিল ১৫ মে। তবে আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর কৃষকদের কথা চিন্তা করে এই সময় এগিয়ে আনা হয়েছে।
বিজ্ঞপ্তি জানানো হয়, দেশের অন্যান্য জেলার কৃষকদের নিকট থেকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ০৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে।
আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে পাঁচ লাখ মেট্রিক টন ধান, বারো লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং এক লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনা হবে। এ সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


