Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় সাত মাদক কারবারির বিরুদ্ধে চার্জশিট
জাতীয় ডেস্ক
Bangladesh breaking news অপরাধ-দুর্নীতি জাতীয়

ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় সাত মাদক কারবারির বিরুদ্ধে চার্জশিট

জাতীয় ডেস্কTarek HasanNovember 8, 20252 Mins Read
Advertisement

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাতে হত্যা মামলায় সাতজন মাদক কারবারিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ছাত্রদল নেতা সাম্য

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, উদ্যানে গাঁজা বিক্রি করতে নিষেধ করার কারণেই সাম্যকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক আখতার মোর্শেদ গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। তবে চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত আসামিরা সোহরাওয়ার্দী উদ্যানে চিহ্নিত মাদক বিক্রেতা এবং মেহেদী তাদের দলনেতা। তারা মেহেদীর কাছ থেকে গাঁজা নিয়ে উদ্যানের মাঝখানে মন্দির গেট এলাকায় খুচরা বিক্রি করতো। ঘটনার আগে আসামি রিপন ও কবুতর রাব্বি মেহেদীকে গাঁজা বিক্রির টাকা ঠিকমতো দিতে না পারায় জানায় যে মাস্তানরা জোর করে তাদের টাকা নিয়ে যায়। এই পরিস্থিতিতে মেহেদী সবাইকে একসঙ্গে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে বলে এবং কয়েকজনকে সুইচ গিয়ার (চাকু) ও ইলেকট্রিক ট্রেজারগান কিনে দেয়।

চার্জশিটে বলা হয়েছে, ঘটনার দিন রাতে সাম্য তার দুই বন্ধুসহ মোটরসাইকেলে মুক্ত মঞ্চের দিকে এলে কবুতর রাব্বিকে ইলেকট্রিক ট্রেজারগান হাতে দেখতে পান এবং তাকে থামতে বলেন। রাব্বি তখন গোল পুকুর (পুরাতন ফোয়ারা) দিকে দৌড় দিলে সাম্য মোটরসাইকেলে ধাওয়া করে তাকে ধরে ফেলেন এবং ট্রেজারগানটি নেওয়ার চেষ্টা করেন। রাব্বি ট্রেজারগানটি না দিলে সাম্য তাকে চড়-থাপ্পর মারেন। এ সময় সাম্যর সঙ্গে হাতাহাতিতে জড়িত পাপেলকে ছাড়িয়ে নিতে মেহেদী সাম্যর বুকে ঘুষি মারে এবং কবুতর রাব্বির কাছে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে সাম্যর ডান পায়ের উরুতে আঘাত করে। ছুরিকাঘাতে সাম্য মাটিতে লুটিয়ে পড়েন। রাত ১১টার দিকে ছুরিকাঘাতে আহত সাম্যকে বন্ধুরা রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চার্জশিট ভুক্ত আসামিরা হলেন— মেহেদী হাসান, মো. রাব্বি ওরফে কবুতর রাব্বি, মো. রিপন ওরফে আকাশ, নাহিদ হাসান পাপেল, মো. হৃদয় ইসলাম, মো. হারুন অর রশিদ সোহাগ ওরফে লম্বু সোহাগ এবং মো. রবিন। তদন্ত কর্মকর্তা আখতার মোর্শেদ এদের সবাইকে চিহ্নিত মাদক কারবারী হিসেবে উল্লেখ করেছেন।

অব্যাহতি পাওয়া আসামিরা হলেন— তামিম হাওলাদার, সম্রাট মল্লিক, পলাশ সরদার এবং সুজন সরকার।

এ ঘটনায় নিহত সাম্যর বড় ভাই শরীফুল ইসলাম ১৪ মে সকালে শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় bangladesh, breaking DU student politics news অপরাধ-দুর্নীতি কারবারির চার্জশিট ছাত্রদল ছাত্রদল সংবাদ ডিবি চার্জশিট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নেতা বিরুদ্ধে মাদক মাদক কারবারি মামলায়’ শাহবাগ থানা মামলা শাহরিয়ার আলম সাম্য হত্যা সাত সাম্য সোহরাওয়ার্দী উদ্যান হত্যাকাণ্ড হত্যা
Related Posts
হাদি

হাদির অবস্থা অপরিবর্তিত, উন্নতি হলে বিদেশে নেওয়ার পরিকল্পনা

December 14, 2025
Geminids Meteor Showers

What Makes the Geminids Meteor Showers Unique

December 14, 2025
ভারতের নাগরিকত্ব

ভারতের নাগরিকত্ব পাওয়া ৩৬ বাংলাদেশির তালিকায় আছেন যারা

December 14, 2025
Latest News
হাদি

হাদির অবস্থা অপরিবর্তিত, উন্নতি হলে বিদেশে নেওয়ার পরিকল্পনা

Geminids Meteor Showers

What Makes the Geminids Meteor Showers Unique

ভারতের নাগরিকত্ব

ভারতের নাগরিকত্ব পাওয়া ৩৬ বাংলাদেশির তালিকায় আছেন যারা

অভিনেত্রী প্রিয়ামনি

দক্ষিণ থেকে বলিউড—ক্যারিয়ারের নতুন অধ্যায় নিয়ে মুখ খুললেন প্রিয়ামনি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে আনা হলো ১৫ সেনা কর্মকর্তাকে

আসিফ মাহমুদ

দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আসিফ মাহমুদ

প্রধান বিচারপতি বিদায়ী

প্রধান বিচারপতি বিদায়ী অভিভাষণ দেবেন বিকালে

মেডিকেল ভর্তির ফল

মেডিকেল ভর্তির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

উপদেষ্টা রিজওয়ানা

হাদির হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে: উপদেষ্টা রিজওয়ানা

এ রকম ঘটনা আরও ঘটতে পারে

আশঙ্কা করছি, হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে: মির্জা ফখরুল

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.