ব্রাহ্মণবাড়িয়ায় রাজবন্দিদের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১২ মে) সকালে পৌর এলাকার পূর্ব মেড্ডার কোকিল টেক্সটাইল মিল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সমাজসেবা অফিসের সামনে গিয়ে শেষ হয়।

পৌর ছাত্রলীগের নেতা লিমন আল স্বাধীনের নেতৃত্বে এ মিছিল করা হয়। মিছিলের ব্যানারে সাবেক গৃহায়ণমন্ত্রী মোকতাদির চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ কয়েকজনের ছবি ছিল।
বেশির ভাগের মাথায় টুপি ও মুখে মাস্ক থাকা মিছিলকারীরা জয় বাংলা স্লোগান দিয়ে দেশের বিভিন্ন কারাগারে থাকা রাজবন্দিদের মুক্তি দাবি করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই তারা চলে যায়। নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
উপস্থিতি নিশ্চিত হয়ে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


