Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ছাত্র অধিকার পরিষদের নতুন সভাপতি ইয়ামিন, সম্পাদক নাজমুল
রাজনীতি

ছাত্র অধিকার পরিষদের নতুন সভাপতি ইয়ামিন, সম্পাদক নাজমুল

By Saiful Islamসেপ্টেম্বর 14, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিলে সভাপতি পদে সভাপতি নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক পদে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ঢাকা কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান নির্বাচিত হয়েছে।

ছাত্র অধিকার পরিষদের নতুন সভাপতি ইয়ামিন, সম্পাদক নাজমুল

Advertisement

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইনস্টিটিউটে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সারাদেশ থেকে আগত বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলা-মহানগরের কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়।

ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টা ডাকসুর সাবেক ভিপি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার, টেন্ডার, চাঁদাবাজি দখলদারি বিপরীতে ছাত্র অধিকার পরিষদ মেধা ও সৃজনশীলতা দিয়ে প্রগতিশীল ছাত্ররাজনীতি প্রতিষ্ঠিত করেছে। শিক্ষার্থীদের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও দেশপ্রেমের ভাষা তৈরি করেছে। যে কারণেই ১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে ৬ বছরের মাথায় ফ্যাসিবাদের পতনে সফল গণঅভ্যুত্থান ঘটেছে। ছাত্র অধিকার পরিষদ আগামীর ভবিষ্যৎ। ছাত্র অধিকার পরিষদের নেতারা আগামীর বাংলাদেশ বির্নিমাণে অগ্রভাগে নেতৃত্ব দিবে। ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে সে রকম আদর্শিক কর্মী হয়ে উঠতে হবে।

ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টা এবং গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। এটাই রাষ্ট্র সংস্কারের অংশ। ছাত্র রাজনীতির গুণগত মান আমাদের পরিবর্তন করতে হবে। রাজনৈতিক সংস্কার ব্যতীত এই দেশের কোনো পরিবর্তন হবে না। সুতরাং, দল ও সংগঠনের মধ্যে আমাদের গণতন্ত্রের চর্চা বাড়াতে হবে। আশা করি রাষ্ট্র সংস্কারের রাজনীতির সঙ্গে সকল দল ও সংগঠন নিজেদেরকে মানিয়ে নিবে। আমরা ছাত্র অধিকার পরিষদের নতুন নেতৃত্বকে বলব, জনগণের পাশে থাকুন। আপনারা ছাত্ররা আগামীর ভবিষ্যৎ। আপনারা সঠিক পথে থাকলে বাংলাদেশকে কেউ বিপথে নিতে পারবে না।

ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টা এবং ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘২০১৮ সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ে গঠিত হয়েছিল এই প্ল্যাটফর্ম, আজকে এই প্ল্যাটফর্ম থেকে তরুণরা নেতৃত্ব দিচ্ছে, আগামীতে এই তরুণরাই রাষ্ট্রকে নতুন করে গঠন করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টা এবং ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টা আব্দুজ জাহের বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র অধিকার পরিষদকে মূখ্য ভূমিকা পালন করতে হবে, অতীতের ন্যায় ভবিষ্যতেও যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ রাজপথে শক্ত ভূমিকা পালন করতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জুন 19, 2026
জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

জুন 19, 2026
সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

জুন 18, 2026
Latest News
নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জামায়াত

জামায়াতের তিন নেতার পদ স্থগিত

Black Manik

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

BNP

বিএনপির ৮২ কমিটির ৭২টিই মেয়াদোত্তীর্ণ

মো. জিসান আহম্মেদ প্রধান

প্রেমিকাকে ‘ধর্ষণে অভিযুক্ত’ শিবিরের সেই কেন্দ্রীয় নেতা দল থেকে বহিষ্কার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa