
২০২৪ সালের জুলাইয়ে তিন সপ্তাহের মধ্যে বিক্ষোভ দমনে সরকারের সহিংস ভূমিকার কারণে কয়েকশ নিরস্ত্র নাগরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন হাজারো ছাত্র-জনতা। এক মাসের মধ্যেই শিক্ষার্থীদের বিক্ষোভ গণঅভ্যুত্থানে রূপ নেয়। এবং সবশেষ ৫ আগস্ট স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয় এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।
অনেক শহীদের রক্তের বিনিময়ের এ আন্দোলনকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে জেন-জি’র আন্দোলন হিসেবে দেখা হচ্ছে। এখন আমাদের মূল লক্ষ্য রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কার বলতে আমরা বুঝি সরকার যেভাবে জনগণকে শাসন, শোষণ ও নির্যাতন করে সেই ব্যবস্থাকে বদলাতে হবে। দেশে প্রকৃত গণতন্ত্র চালু করতে হবে।
একটি ডাকটিকিট দেশ ও জাতির প্রতীক বহন করে। বর্তমান জেন-জি’র সফল আন্দোলনও বাংলাদেশে প্রতীক হয়ে থাকবে। তাই জেন-জি উপলক্ষে এক সেট স্মারক ডাক টিকিট প্রকাশ করার জন্য বাংলাদেশ ডাক বিভাগকে অনুরোধ জানাচ্ছি।
আব্দুল কাদের
শিক্ষার্থী, বাগেরহাট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



