Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ছাত্র রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে : জিএম কাদের
জাতীয় স্লাইডার

ছাত্র রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে : জিএম কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 21, 2019Updated:October 21, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যন এবং বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ঐতিহ্য এখন হারাতে বসেছে। তাই বিপর্যয় থেকে উত্তরণের জন্য ছাত্র রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে।

জিএম কাদের
ফাইল ছবি
Advertisement

তিনি বলেন, ছাত্ররা এ জাতির ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎকে আমরা অন্ধকারের পথে ঠেলে দিতে পারি না। আমি জাতীয় ছাত্র সমাজকে আলোর বর্তিকা হিসেবেই গড়ে তুলতে চাই।

জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব কাদের আজ সোমবার তার বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে জাতীয় ছাত্রসমাজের নেতবৃন্দের সাথে মতবিনিময়কালে বক্তব্যে এসব কথা বলেন।

এসময় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায়, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান, যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক- মিজানুর রহমান মিরু।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ছাত্রসমাজের কেন্দ্রীয় আহবায়ক মোঃ জামাল উদ্দিন, সদস্য সচিব ফয়সাল দিদার দীপু, যুগ্ম আহবায়ক ইব্রাহিম খান জুয়েল, শাহ ইমরান রিপন, আমিনুল হক মোল্লা, এরশাদুল বারী নাসিম, নকিবুল হাসান লিয়ন, নাজমুল হাসান রেজা, ইব্রাহিম খলিল, কেন্দ্রীয় সদস্য গাজী বিপ্লব, ছাত্রসমাজের মহানগর দক্ষিণের সভাপতি মোঃ ইউসুফ, সাধারণ সম্পাদক তানভির হোসেন সুমন, কেন্দ্রীয় সদস্য মোঃ আল আমিন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় নেতা শরিফুল ইসলাম তানজিল, কেন্দ্রীয় সদস্য আজহার আহমেদ পরশ, আবির হোসেন, রাসেল আহমেদ রিংকু, রায়হান আহমেদ, নাঈম হোসেন উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বর্তমান ছাত্র রাজনীতি যে পথে গেছে তা জাতির জন্য একটি অশনি সংকেত। জাতীয় ছাত্রসমাজের প্রত্যেক নেতা-কর্মী পল্লীবন্ধু এরশাদের আদর্শে উজ্জীবিত হবে। তাদের নিজেদের আদর্শের প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। পল্লীবন্ধু এরশাদ কখনো ছাত্রসমাজকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাননি। তিনি ছাত্রদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হবার দীক্ষা দিয়েছেন।

এই মতবিনিময় সভায় আগামী ১৫ নভেম্বরের মধ্যে জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের তাগিদ দেয়া হয়। ছাত্রসমাজের নেতৃবৃন্দ উল্লেখিত সময়ের মধ্যে সম্মেলন আয়োজনের জন্য দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে মনিটরিং সেল গঠিত

জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের এমপি জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সম্মেলন আয়োজনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে আহবায়ক করে ৬ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করেছেন।

এই সেলে অন্য সদস্যরা হলেন, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায়, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাহ-ই-আজম, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান। পরবর্তীতে জাতীয় ছাত্রসমাজের সাবেক নেতৃবৃন্দের সমন্বয়ে ছাত্রসমাজের কমিটি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa