Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আক্ষেপ ঘোচানোর উদ্যোগ, ছাদখোলা বাসেই সাবিনা-কৃষ্ণাদের সংবর্ধনা
খেলাধুলা ফুটবল স্লাইডার

আক্ষেপ ঘোচানোর উদ্যোগ, ছাদখোলা বাসেই সাবিনা-কৃষ্ণাদের সংবর্ধনা

By Hasan MajorSeptember 20, 2022Updated:September 20, 20222 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শিরোপা জয়ের আগে সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছিলেন বাংলাদেশ নারী দলের ফরোয়ার্ড সানজিদা আক্তার।

সানজিদার সেই পোস্টের এক জায়গায় আক্ষেপের সুরে লিখেছিলেন, ‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনী কে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই।’

ইতিহাস গড়ে শিরোপা জয়ের পর সানজিদার আক্ষেপের চাওয়া আর আক্ষেপ থাকছে না। নারী ফুটবলারদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

তিনি আজ গণমাধ্যমকে বলেন, ‘আমরা ছাদখোলা বাস গতকাল জোগাড় করেছি। আজ এটার কাজ চলছে। সানজিদা যেহেতু আক্ষেপের কথা বলেছে সেই আক্ষেপ পূরণের জন্যই আমরা ছাদখোলা বাসের ব্যবস্থা করেছি। ঢাকায় ছিল না তবে আমরা দোতলা বাসের ব্যবস্থা করেছি এবং এটা সাজাচ্ছি। তাদের এয়ারপোর্টে সংবর্ধনা দেওয়ার পর ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নিয়ে আসব।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন সিদ্ধান্ত শোনার পর থেকেই বাংলাদেশের নারী ফুটবলারদের আনন্দ যেন আরও দ্বিগুণ হয়েছে। সামাজিক মাধ্যমে ছাদখোলা বাসের একটি ছবি দিয়ে নিজেদের আনন্দের কথা জানান দিচ্ছেন কৃষ্ণা রানী সরকার-মারিয়া মান্দারা।

ফাইনালে জোড়া গোল করা কৃষ্ণা লিখেছেন, ‘স্বপ্ন যখন সত্যি হয়।’ আর মারিয়া মান্দা লিখেছেন, ‘আমাদের হুডখোলা বাস।’

বিআরটিসির সূত্র জানায়, নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার পরই ক্রীড়া মন্ত্রণালয় ছাদখোলা বাসের আক্ষেপ ঘোচানোর পরিকল্পনা নেয়। পরিকল্পনার কথা জানালে কোনো রকম দ্বিধা না করেই সংস্থার মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটা শুরু করে বিআরটিসি।

বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম ছাদখোলা বাসের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আজ রাতের মধ্যে বাস পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। আমাদের এই প্রচেষ্টা নারী ফুটবল দল ও ফুটবলপ্রেমীদের জন্য কিছুটা হলেও আনন্দ দেবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আক্ষেপ উদ্যোগ খেলাধুলা ঘোচানোর ছাদখোলা ফুটবল বাসেই সংবর্ধনা সাবিনা-কৃষ্ণাদের স্লাইডার
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

February 2, 2026
তারেক রহমান

বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা : তারেক রহমান

February 2, 2026
আইসিসি

ভারত ম্যাচ বয়কট নিয়ে কড়া বার্তা আইসিসির

February 2, 2026
Latest News
সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

তারেক রহমান

বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা : তারেক রহমান

আইসিসি

ভারত ম্যাচ বয়কট নিয়ে কড়া বার্তা আইসিসির

চুক্তি স্থগিত

১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব

সোমবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান

পরিবর্তনের সুফল

ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর , সুবিধা পাবেন বাংলাদেশীরাও

খেলাধুলার গুরুত্ব অপরিসীম

যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: সেনাপ্রধান

নির্বাচনী সফরে আসছেন

ভাতা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই: ডা. শফিকুর রহমান

বিএনসিসি চায় না

ভোটের কাজে বিএনসিসি চায় না বিএনপি

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

জ্বালানি তেলের পর এবার এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.