ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন তাবিথ আউয়ালের মা নাসরিন আউয়াল। ছবি : সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা উত্তর সিটিতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় করেছেন তার মা নাসরিন আউয়াল।

রবিবার দুপুরে উত্তরার ৮ নম্বর সেক্টরে তিনি ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন। পরে স্থানীয় নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় নাসরিন আউয়াল বলেন, আগামী ১ ফেব্রুয়ারি পরিবর্তনের দিন। সুযোগ সুবিধা বঞ্চিত নগরবাসীর সামনে ওইদিনটি একটি বড় পরীক্ষা। তারা যদি ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করে, তাহলে তারাও জিতে যাবে। নির্বাচিত হলে আধুনিক ও বাসযোগ্য শহর উপহার দিতে তার ছেলে তাবিথ নিরলসভাবে কাজ করে যাবে বলে তিনি আশ্বাস দেন।

এ সময় ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোতাহের হোসেন রতনসহ স্থানীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.