Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ছোটরা দিল বিশ্বকাপ; বড়রা পেল ইনিংস হারের লজ্জা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ছোটরা দিল বিশ্বকাপ; বড়রা পেল ইনিংস হারের লজ্জা

By Shamim RezaFebruary 10, 20202 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : আগের রাতেই বাংলাদেশকে প্রথম বিশ্বকাপ এনে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। সেটাও আবার ভারতের মতো দুর্ধর্ষ দলের বিপক্ষে। রাত পোহাতেই পাকিস্তানের মাটিতে ইনিংস হারের লজ্জা পেল সিনিয়র জাতীয় দল। প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আরও খারাপ। আজ ম্যাচের চতুর্থ দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়েছে মাত্র ১৬৮ রানে। যে কারণে এক ইনিংস আর ৪৪ রানে রাওয়ালপিন্ডি টেস্ট জিতে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। দ্বিতীয় দফার সফরেও পাকিস্তান থেকে লজ্জা নিয়ে ফিরতে হচ্ছে মুমিনুল-তামিমদের।

গতকাল রবিবার নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১২৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। ৪১তম ওভারে নাসিম শাহ হ্যাটট্রিক করে বাংলাদেশের পরাজয় ত্বরান্বিত করেন। তার শিকার হন নাজমুল হোসেন শান্ত (৩৮), তাইজুল ইসলাম (০) এবং মাহমুদউল্লাহ রিয়াদ (০)। আজ সোমবার চতুর্থ দিনের শুরুতেই অধিনায়ক মুমিলুন হককে (৪১) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন শাহিন আফ্রিদি। এরপর শুধুই সময়ের অপেক্ষা। লিটন দাস (২৯) আর রুবেল হোসেন (২৬ বলে ৫) কিছুক্ষণ লড়াই করেন। লাঞ্চের আগে প্রথম সেশনেই ১৬৮ রানে অল-আউট হয় বাংলাদেশ। ৪টি করে উইকেট নিয়েছে হ্যাটট্রিকম্যান নাসিম শাহ এবং ইয়াসির শাহ।

বাংলাদেশের ২৩৩ রানের জবাবে প্রথম ইনিংসে ৪৪৫ রান তুলে অল-আউট হয় পাকিস্তান। তাদের লিড দাঁড়ায় ২১২ রানের। পাকিস্তানের হয়ে জোড়া সেঞ্চুরি হাঁকান শান মাসুদ (১০০) এবং বাবর আজম (১৪৩)। এছাড়া ১২৯ বলে ৬৫ রান করা আসাদ শফিককে লিটন দাসের গ্লাভসবন্দি করেন এবাদত হোসেন। সেঞ্চুরির কাছে গিয়ে ৭৫ রানে তাইজুলের বলে তামিম ইকবালের তালুবন্দি হয়ে ফিরেন হারিস সোহেল। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহি এবং রুবেল হোসেন। ২ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।

নিজেদের প্রথম বাংলাদেশ অল-আউট হয় মাত্র ২৩৩ রানে। টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩ রানেই প্যাভিলিয়নে ফিরে যান দুই ওপেনার তামিম ইকবাল (৩) আর অভিষিক্ত সাইফ হাসান (০)। অধিনায়ক মুমিনুল করেন ৩০ রান। টিকে থাকার লড়াই করতে করতে নাজমুল হোসেন শান্ত করেন ১১০ বলে ৪৪ রান। বাংলাদেশের ইনিংসের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান মোহাম্মদ মিঠুন। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তিনি করেন ১৪০ বলে ৬৩ রান। ৫৩ রানে ৪ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। ২টি করে নিয়েছেন মোহাম্মদ আব্বাস আর হারিস সোহেল।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

February 2, 2026
আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

February 2, 2026
সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

February 2, 2026
Latest News
বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

আইসিসি

ভারত ম্যাচ বয়কট নিয়ে কড়া বার্তা আইসিসির

Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.