স্পোর্টস ডেস্ক: মেয়েদের দোয়াতেই বেশি বেশি রান পান পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে পাকিস্তানের অবিস্মরণীয় জয়ের পর এমনই দাবি করে তার ছোট্ট দুই মেয়ে। খবর জিও নিউজ।

ইংল্যান্ডের সাথে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। প্রথম ম্যাচে ইংল্যান্ড জেতার পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত কামব্যাক করে পাকিস্তান। ১০ উইকেটে মঈন আলির দলকে হারিয়ে দেন বাবর-রিজওয়ান। বাবর আজমের হার না মানা সেঞ্চুরির পাশাপাশি রিজওয়ানও অপরাজিত থেকে সংগ্রহ করেন ৮৮ রান।
রিজওয়ান

Advertisement

ম্যাচের পর যখন সবাই মাঠে ছুটে আসছিল, তখন রিজওয়ানের কাছে ছুটে আসে তার ছোট্ট দুই মেয়ে। রিজওয়ান জড়িয়ে ধরলে তারা দাবি করতে থাকে, তারা বাবার জন্য অনেক দোয়া করেছে। তখন রিজওয়ান জিজ্ঞাসা করেন, কে বেশি দোয়া করেছো? উত্তরে উভয়েই দাবি করে, সেই বেশি দোয়া করেছে। এ সময় বাবর আজমসহ টিমের অন্যরাও তাদের সাথে খুনসুটিতে মেতে ওঠেন।

রিজওয়ানের সাথে তার মেয়েদের এ আলাপচারিতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। পাকিস্তানের এই ওপেনার দীর্ঘদিন ধরেই ধারাবাহিকভাবে রান পাচ্ছেন। চলমান সিরিজের প্রথম দুই ম্যাচের তিনি হাফ সেঞ্চুরি পেয়েছেন। অবশ্য সিরিজের তৃতীয় ম্যাচে তিনি ৮ রান করে আউট হয়ে যান।

টি-টোয়েন্টির ব্যাটারদের তালিকায় এখন তিনি শীর্ষে আছেন। এর আগে বাবর আজম দীর্ঘদিন এ অবস্থানে ছিলেন। কয়েকদিন আগে তাকে টপকে স্থানটি দখল করে নেন তারই সতীর্থ রিজওয়ান।

ক্ষতিপূরণ হিসেবে সানজিদাকে আইফোন দিলো বাফুফে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.