
উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. খলিলুর রহমানকে পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেনকে পরিকল্পনা বিভাগে, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলির আদেশাধীন) মো. আমিনুল ইসলাম খানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিউরো ডেভোলাপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত, অর্থ বিভাগে সংযুক্ত বেগম রাশেদা আখতারকে স্বাস্থ্যসেবা বিভাগে সংযুক্ত এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আরা বেগমকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



