Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে। কারণ জনগণই সকল ক্ষমতার মালিক বলে আমরা বিশ্বাস করি।

শনিবার (৩১ আগস্ট) তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের তৃতীয় দিনে তিনি এসব কথা বলেন। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

তারেক রহমান বলেন, স্বৈরাচার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপিড়নকারী আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রু অনেক বেশি ভয়ঙ্কর। দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি, তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত। কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা আর সর্বত্র, তাদের অবস্থান অন্ধকারে আর তাদের কৌশলও চোরাগোপ্তা।

এই ষড়যন্ত্র মোকাবিলায় তিনি তৃণমূলের নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন। তৃণমূল সতর্ক নজরদারি রাখলে কোনো ষড়যন্ত্রকারী দলের সুনাম ক্ষুণ্ন করতে পারবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সব অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ, ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সর্তক থাকার নির্দেশনা দিয়েছেন।

নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন তারেক রহমান

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.