
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদীর সভাপতিত্বে সম্মেলনে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, মাগুরা-বাগেরহাট পর্যন্ত ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত হবে। এসব সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফরিদপুরের প্রতি ভালোবাসার কারণে। আপনারা আওয়ামী লীগকে ভালোবাসেন আর প্রধানমন্ত্রী আপনাদের ভালোবাসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাল ধরেছেন বলেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশ একদিন ইউরোপ-আমেরিকার মতো উন্নত রাষ্ট্র হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে এসব সম্ভব হচ্ছে। আপনারা যদি এ ধারাবাহিকতা অব্যাহত না রাখেন তবে বাংলাদেশ আবারও লুটেরাদের খপ্পরে পড়ে যাবে, আবার পিছিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। এ অভিযানে তিনি আত্মীয়-স্বজনকেও ছাড় দেননি। দুর্নীতিবাজদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড় দেবেন না। দুর্নীতি দমন করেই ছাড়বেন তিনি।
খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, কিছু লোকের কারসাজিতে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। জনগণের কথা চিন্তা করে প্লেনে করে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করেছেন প্রধানমন্ত্রী। জনগণের প্রতি কতটা দরদ থাকলে এটি সম্ভব।
তিনি বলেন, সপ্তাহ খানেকের মধ্যেই পেঁয়াজের দাম স্বাভাবিক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের স্বার্থে সারাবিশ্ব ঘুরে বেড়াচ্ছেন তিনি। দেশের প্রতি নিবেদিত প্রাণ এই নেত্রীকে আপনারা অতীতের মতো সহযোগিতা করবেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্যা। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক জাহিদ ব্যাপারী, দপ্তর সম্পাদক অনিমেষ রায়, উপ-প্রচার সম্পাদক সৈয়দ সোহেল রেজা বিপ্লব, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নুরুল আমিন বাপ্পি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



