Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home জনপ্রিয়তা বেড়েছে প্রধানমন্ত্রীর, সবচেয়ে সফল মন্ত্রী ওবায়দুল কাদের
জাতীয় স্লাইডার

জনপ্রিয়তা বেড়েছে প্রধানমন্ত্রীর, সবচেয়ে সফল মন্ত্রী ওবায়দুল কাদের

By Sibbir OsmanJuly 25, 20193 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বর্তমান সরকারের প্রথম ছয় মাসে জনপ্রিয়তা বেড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশের ৮০ শতাংশ মানুষ বিগত ছয় মাসে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন। সেইসঙ্গে দেশের ৭৩ শতাংশ মানুষ সরকারের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন।

এর পাশাপাশি সবচেয়ে সফল মন্ত্রী বলে তারা মনে করছেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে।

সরকারের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেও ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিচারিক প্রক্রিয়ার সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ জনগণ।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের পরিচালিত জরিপ থেকে এ তথ্য বেরিয়ে এসেছে বলে দাবি করেছে বেসরকারি গবেষণা সংস্থা কলরেডি।

সংস্থার মুখ্য গবেষক অস্ট্রেলিয়া প্রবাসী অধ্যাপক ড. আবুল হাসনাৎ মিল্টন জরিপের ফলাফল তুলে ধরে বলেন, সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে গত ৮ থেকে ১৪ জুলাই পর্যন্ত টেলিফোনের মাধ্যমে এক হাজার ২৫৫ জনের কাছ থেকে মতামত নিয়ে এ জরিপ পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ৭৬ শতাংশ পুরুষ এবং ২৪ শতাংশ মহিলা।

এর আগে নির্বাচনের আগে ও পরপরই দুইটি জরিপ পরিচালনা করে সংস্থাটি। সরকার এ জরিপের ফলাফল গুরুত্বের সঙ্গে নেবে বলে বলে আশা করে তিনি বলেন, জনগণের উদ্বেগের বিষয়গুলো সরকার নিরসনের চেষ্টা করবেন।

জরিপের ফলাফল অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত ছয় মাসের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেছে ৭৯ দশমিক ৭৫ শতাংশ। এর আগের জরিপে এ হার ৭০ শতাংশ। সরকারের কর্মকাণ্ডে গড়ে সন্তোষ প্রকাশ করেছেন ৭৩ দশমিক ০৫ শতাংশ মানুষ। ২৫ দশমিক ৮২ শতাংশ মানুষ মনে করছেন, বিগত দুই মেয়াদের তুলনায় এবারের মেয়াদের গত ছয় মাসে সরকার অনেক ভালো কাজ করেছেন। ২৯ দশমিক ১৬ শতাংশ মানুষ মনে করছেন, বর্তমান সরকার ভালো করছে। এর বিপরীতে সরকারের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন ৫ দশমিক ৮২ শতাংশ এবং অধিকমাত্রায় অসন্তোষ প্রকাশ করেছেন ৪ দশমিক ৮৬ শতাংশ মানুষ। বিগত দুই মেয়াদের মতোই গত মাসে সরকারের কর্মকাণ্ড একই রকম রয়েছে বলে মনে করেন ৩৪ দশমিক ৩৪ শতাংশ মানুষ।

জরিপের ফলাফল অনুযায়ী, বিগত ছয় মাসে সরকারের গৃহীত বিভিন্ন মেগা প্রকল্প, রাস্তাঘাট উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে উন্নয়নের বিষয়ে জরিপে অংশগ্রহণকারীরা প্রশংসা করেছেন। মেগা প্রকল্পের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন ২২ দশমিক ২৩ শতাংশ, রাস্তা ও যোগাযোগ খাতের উন্নয়নে ২০ দশমিক ৪৯ শতাংশ এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়নে ৯ দশমিক ৭১ শতাংশ মানুষ সন্তুষ্ট।

অন্যদিকে, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিচারিক প্রক্রিয়ার সীমাবদ্ধতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। ধর্ষণ ও আইন-শৃঙ্খলার বিষয়ে উদ্বেগ করেছেন ১৫ দশমিক ৭৬ শতাংশ, বিচারিক প্রক্রিয়ার সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ১১ দশমিক ৫০ শতাংশ অংশগ্রহণকারী। জরিপে অংশগ্রহণকারীরা এর বাইরেও অবকাঠামোগত উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, বেকারত্ব, বিদ্যুৎ, গণতন্ত্র, রোহিঙ্গার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

জরিপে অংশগগ্রহণকারীদের মধ্যে ২১ দশমিক ৬৮ শতাংশ মানুষ নির্ধারিত সময়ে মেগা প্রকল্পের বাস্তবায়নকে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন। এর বাইরে ১৫ দশমিক ২৫ শতাংশ অপরাধ নিয়ন্ত্রণ, ৭ দশমিক ১৯ শতাংশ অবকাঠামোগত উন্নয়ন, ৫ দশমিক ০১ শতাংশ দুর্নীতি প্রতিরোধকে সরকারের চ্যালেঞ্জ মনে করছেন।

এর বাইরে সরকারের চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে বেকারত্ব দূরীকরণ, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, রোহিঙ্গা সঙ্কট সমাধান ও দারিদ্র্য বিমোচন।

জরিপের অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ ৪১ শতাংশ বিগত ছয় মাসের কর্মকাণ্ডের ভিত্তিতে সবচেয়ে সফল মন্ত্রী হিসেবে মনে করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। আর ২৯ শতাংশ সফল মন্ত্রী মনে করছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনিকে। এর বাইরেও আরও প্রায় ২০ জন মন্ত্রীর নাম জরিপে উঠে এসেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ফ্যাকাল্টি কাজী আহমেদ পারভেজ ও কলরেডির প্রধান নির্বাহী কর্মকর্তা আজাদ আবুল কালাম।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অধিকার উন্নয়ন: কাদের দক্ষতা নেতৃবৃন্দ পরিস্থিতি প্রকল্প বিশ্লেষণ মনোভাব! মন্ত্রী সমর্থন সেবা
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মিল্টন সমাদ্দার

ফেসবুক পোস্টে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা মিল্টন সমাদ্দারের

February 4, 2026
ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

February 4, 2026
ক্ষমতায় আসতে দেব না

আমি বেঁচে থাকতে জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না: আবদুল আউয়াল মিন্টু

February 4, 2026
Latest News
মিল্টন সমাদ্দার

ফেসবুক পোস্টে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা মিল্টন সমাদ্দারের

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ক্ষমতায় আসতে দেব না

আমি বেঁচে থাকতে জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না: আবদুল আউয়াল মিন্টু

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

অর্থ বরাদ্দ

নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা

কর্মকর্তাকে আটক

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক

বৈঠক অনুষ্ঠিত হবে

নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ

তিস্তাপাড়ে নির্বাচনী জনসভায় অংশ

নির্বাচনী প্রচারণায় আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াত আমির

নির্বাচনী সফরের অংশ

মায়ের ২৫ বছর পর বেলস পার্কে বক্তব্য রাখবেন তারেক রহমান

চুক্তি স্বাক্ষর

প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে বাংলাদেশ-জাপানের চুক্তি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.