Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জনসমক্ষে এলেন ট্রাম্প, ছিলেন বিমর্ষ
আন্তর্জাতিক

জনসমক্ষে এলেন ট্রাম্প, ছিলেন বিমর্ষ

By Shamim RezaNovember 12, 20202 Mins Read

জনসমক্ষে এলেন ট্রাম্প, ছিলেন বিমর্ষ

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ঘটছে একের পর এক নাটকীয়তা। অনিশ্চয়তার অন্ধকার যেন কাটছে না বিশ্বের সবচেয়ে পুরানো গণতান্ত্রিক দেশটিতে। ভোটে কারচুপির অভিযোগে বুধবার পেনসিলভেনিয়ায় মামলা করেছে ট্রাম্প শিবির। আর জর্জিয়া অঙ্গরাজ্যের ভোট আবারও হাতে গণনার ঘোষণা এসেছে। এখনো ফলাফল ঘোষণা হয়নি অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যেও।

বুধবার ভার্জিনিয়ার আর্লিংটনে জাতীয় সমাধিস্থলে মার্কিন যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবসরপ্রাপ্ত সৈনিক দিবস বা ভেটেরানস ডে উপলক্ষে রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে ছয় দিন পর জনসমক্ষে এলেন ট্রাম্প। ছিলেন বিষণ্ণ। ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প সঙ্গে থাকলেও ছিলেন ট্রাম্পের থেকে দূরে।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে নিয়ে সম্মাননা জানান ট্রাম্প। তবে কোনো বক্তব্য রাখেননি। যথারীতি টুইটে ছিলেন সক্রিয়। বেজায় ক্ষেপেছেন দোদ্যুল্যমান পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় নিজ দলের নির্বাচন কর্মকর্তার ওপর। আল হুইম্পট নামে ওই কর্মকর্তা ট্রাম্পের অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেছেন, নির্বাচনে কোনো কারচুপি হয়নি। কিন্তু ওই অঙ্গরাজ্যে ভোটে কারচুপির অভিযোগ এনে লাল শিবির মামলা করেছে। চেয়েছে ন্যয় বিচার।

ভোট কারচুপি নিয়ে রিপাবলিকান দলের সিনেটরদের চাপে আছেন জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রেফেন্সপারজার। তিনি জানিয়েছেন, জর্জিয়ার প্রতিটি ভোট আবারও হাতে হাতে গোনা হবে।

জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রেফেন্সপারজার বলেন, এখানে প্রেসিডেন্ট ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে পার্থক্য খুব একটা বেশি নয়। আমরা অনুসন্ধান করে দেখছি, জাল ভোট, ডাবল ভোট গণনার মতো ঘটনাগুলো ঘটেছে কিনা। আমরা চাই প্রত্যেকটা বৈধ ভোটকে আমলে নিতে।

জর্জিয়ায় ১৬টি ইলেক্টোরাল ভোট নিয়েই বাইডেন প্রয়োজনীয় সংখ্যক ২৭০টির কিছু বেশি ভোট পেয়েছেন। এদিকে খুব কম ব্যবধানে এগিয়ে থাকা অ্যারিজোনা অঙ্গরাজ্যের ১১টি ইলেক্টোরাল ভোট নিয়েও আদালতে যেতে পারেন রিপাবলিকানরা। অপরদিকে, পেনলিভেনিয়া, মিশিগান ও উইসকনসিনেও কারচুপির অভিযোগ এনে ভোট পুনঃগণনার দাবি জানিয়ে আসছে ট্রাম্প শিবির।

এদিকে, প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিতে এখনও দুই মাসেরও বেশি বাকি থাকলেও, এরইমধ্যে হোয়াইট হাউজের প্রধান কর্মকর্তা ‘চিফ অফ স্টাফ’ এর নাম ঘোষণা করেছেন জো বাইডেন। এদিন তার দীর্ঘসময়ের সহযোগী রন ক্লেইনকে এ পদে নির্বাচিত করেন তিনি। এছাড়াও, এদিন ‘ভেটেরানস ডে’ উপলক্ষে পেনসিলভেনিয়ায় প্রথম বিশ্বযুদ্ধে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান জো বাইডেন।

জো বাইডেন বিজয়ী হলেও এখনও ফলাফল বেসরকারি। ফলে সরকারিভাবে ঘোষণা না হওয়ায় অনিশ্চয়তা পুরোপরি কাটছে না। নিয়মিত কাজে কর্মে আগ্রহ হারালেও, ইতোমধ্যে মামলা করতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

June 28, 2026
Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

June 28, 2026
ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

June 28, 2026

Latest News

ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

আশুরা

আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যাচেষ্টা

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa