Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা জন্মদিনের বিশেষ চাওয়া সম্পর্কে যা জানালেন মেসি
খেলাধুলা ফুটবল

জন্মদিনের বিশেষ চাওয়া সম্পর্কে যা জানালেন মেসি

By Rithe RoseJune 23, 20263 Mins Read

মাত্র দুই দিন পরেই, অর্থাৎ বুধবার ৩৯ বছরে পা দিচ্ছেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি। আর জন্মদিনের ঠিক ৪৮ ঘণ্টা আগে, সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের জাদুকরী জয়ে জোড়া গোল করে বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার (১৮ গোল) রাজমুকুট মাথায় পরেছেন এই জাদুকর।

Messi

Advertisement

একই সাথে নিশ্চিত করেছেন আলবিসেলেস্তেদের নকআউট পর্বের টিকিটও। ক্যারিয়ারে আটটি ব্যালন ডি’অর জেতা, বিশ্বকাপ জয় করা আর একের পর এক বিশ্বরেকর্ড পায়ে লুটিয়ে পড়া এই ফুটবল ঈশ্বরের জন্মদিনে বিশেষ কোনো চাওয়া আছে কি? ডালাসের ম্যাচ শেষে মিক্সড জোনে আর্জেন্টিনার সংবাদপত্র ওলে-কে দেয়া সাক্ষাৎকারে মেসির যে রূপ দেখা গেল, তা কোটি ভক্তের চোখ ভিজিয়ে দেয়ার জন্য যথেষ্ট।

রেকর্ডের চূড়ায় দাঁড়িয়েও মেসির কণ্ঠে ছিল এক পরম তৃপ্তি আর ঈশ্বরের প্রতি বিনম্র কৃতজ্ঞতা। জন্মদিনের বিশেষ ইচ্ছা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সত্যি বলতে, আমি ঈশ্বরের কাছে আর নতুন কিছু চাওয়ার ভাষা হারিয়েছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, তিনি ক্রীড়াক্ষেত্রে আমাকে সব কিছু দিয়েছেন।

মেসি আরও বলেন, এখন আমার একমাত্র চাওয়া হলো আমার নিজের, আমার পরিবারের এবং আমার পাশে থাকা মানুষগুলোর সুস্বাস্থ্য। আর আমি যেন এই দলের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করে যেতে পারি। এই দলটা বছরের পর বছর ধরে মানুষকে আনন্দ দিয়ে আসছে এবং প্রতিটা ম্যাচকে প্রথম ম্যাচের মতো মনে করে লড়ে যাচ্ছে। এখানে থাকতে পারাটাই আমার সবচেয়ে বড় আনন্দ।

তবে মেসির এই সুস্বাস্থ্য ও পরিবারের জন্য দোয়ার পেছনে লুকিয়ে আছে এক বুকভাঙা কষ্ট। আর্জেন্টিনার প্রথম ম্যাচের পরেই মেসি ইঙ্গিত দিয়েছিলেন যে, তাদের পরিবার একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। জানা গেছে, মেসির বাবা হোর্হে হোরাসিও বর্তমানে এক মারাত্মক অসুস্থতার সাথে লড়াই করছেন, যার বিস্তারিত পরিবার থেকে প্রকাশ করা হয়নি। বাবার সেবা করার জন্য মেসির পরিবারের একটি বড় অংশ এই মুহূর্তে আর্জেন্টিনায় অবস্থান করছে। মাঠের ভেতরে বিশ্বকে আনন্দ দিলেও, পর্দার আড়ালে বাবার এই অসুস্থতা যে লিওনেল মেসিকে কতটা পুড়াচ্ছে, তাঁর এই আকুতিতেই তা স্পষ্ট।

সাক্ষাৎকারে ‘ওলে’ পত্রিকা মেসিকে মনে করিয়ে দেয় ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের আগের তাঁর সেই বিখ্যাত বাণী, আমি জানি ঈশ্বর আমাকে একটি বিশ্বকাপ দেবেন। তাহলে কি এবার ২০২৬-এর মঞ্চে ধরা দেবে দ্বিতীয় বিশ্বকাপ? এমন প্রশ্নে পরম বিনয়ের সাথে মুচকি হেসে মেসি জবাব দেন, সত্যি বলতে, আবার বিশ্বকাপ চাওয়াটা হয়তো একটু বেশিই লোভ বা অতিরিক্ত চাওয়া হয়ে যাবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

মেসি বিনয়ের সঙ্গে বলেন, তিনি আমাকে যা দিয়েছেন, তা-ই আমার জন্য যথেষ্টের চেয়েও বেশি। আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতি মুহূর্ত উপভোগ করা এবং প্রতিবার নিজেদের সেরাটা দিয়ে লড়াই করা। আমরা প্রতিটা ম্যাচ ধরে ধরে এগোব, ভবিষ্যৎ নিয়ে বেশি না ভেবে শুধু আমাদের পরবর্তী প্রতিপক্ষের দিকেই ফোকাস রাখব। বাবার অসুস্থতার মেঘ বুকে চেপে, ৩৯ ছুঁইছুঁই বয়সেও মেসির এই নির্লোভ ও লড়াকু মানসিকতাই প্রমাণ করে, কেন তিনি কোটি মানুষের কাছে একজন ফুটবলার নন, বরং এক আবেগের নাম!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
মেসি
Rithe Rose
  • Website
  • X (Twitter)
  • Instagram

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.

Related Posts
Rolando

রোনালদোর বিশ্ব রেকর্ড

June 23, 2026
এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

June 23, 2026
Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

June 23, 2026

Latest News

Rolando

রোনালদোর বিশ্ব রেকর্ড

এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

Romero Messi

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

Lionel Messi

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

World Cup

পরবর্তী রাউন্ডে এ কারা গেলেন এবং কারা ছিটকে গেলেন

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa