Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জন্মনিবন্ধন ত্বরান্বিতর উদ্যোগেকে সরকারের প্রশংসা করেছে ইউনিসেফ
জাতীয়

জন্মনিবন্ধন ত্বরান্বিতর উদ্যোগেকে সরকারের প্রশংসা করেছে ইউনিসেফ

জন্মনিবন্ধন ত্বরান্বিতর উদ্যোগেকে সরকারের প্রশংসা করেছে ইউনিসেফ
By rskaligonjnewsDecember 12, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশে সর্বজনীন জন্মনিবন্ধন ত্বরান্বিত করতে রোববার (১১ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় ও স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের প্রশংসা করেছে ইউনিসেফ।

জন্মনিবন্ধন ত্বরান্বিতর উদ্যোগেকে সরকারের প্রশংসা করেছে ইউনিসেফ

Advertisement

এক বিবৃতিতে একথা জানিয়েছে আন্তর্জাতিক এই সংস্থা।

ইউনিসেফ জানায়, সাম্প্রতিক বছরগুলোতে অগ্রগতি হওয়া সত্ত্বেও বাংলাদেশে শিশুদের আনুষ্ঠানিক জন্মনিবন্ধনের হার কমই রয়ে গেছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মাত্র ৫৬ শতাংশের জন্ম নিবন্ধিত। এর অর্থ প্রতি দুই জনের মধ্যে একজন শিশুর জন্মসনদ নেই। অপরদিকে, বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিয়মিত টিকাদানের হার ৯০ শতাংশের বেশি। চুক্তিটি আজ একটি সমন্বিত পদ্ধতির পথ প্রশস্ত করেছে, যেখানে জন্মের সময় শিশুর নিবন্ধন না হয়ে থাকলে, প্রথম টিকা নেওয়ার সময় নিবন্ধিত করা হবে।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, ‘জন্মের সময় নিবন্ধন প্রতিটি শিশুর মৌলিক অধিকার। আমি বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই— এই গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার জন্য, যা বাস্তবায়িত হলে বাংলাদেশের লাখ লাখ শিশু উপকৃত হবে।’

জন্মসনদ জাতীয়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষাসহ অন্য সব ধরনের অধিকার দাবি করার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল। বাংলাদেশে জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন বাধ্যতামূলক এবং এটি বিনামূল্যে করা হয়। তবে অনেক বাবা-মা তাদের সন্তানের জন্মনিবন্ধনের প্রক্রিয়ার সঙ্গে পরিচিত নয়, বা এই প্রক্রিয়া তাদের হতবিহ্বল করে দেয়।

রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) রাশেদুল হাসান বলেন, ‘জন্ম মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আজকের স্বাক্ষরিত সমঝোতা স্মারক জন্মনিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ, নির্ভুল ও দ্রুততম করবে। একইসঙ্গে তা শিশুর অধিকার রক্ষাসহ পরিচয় নির্বিশেষে সবার জন্ম নিবন্ধন নিশ্চিতকরণে সহায়ক ভূমিকা পালন করবে।’

ইউনিসেফের সহাযোগিতায় জন্মনিবন্ধন ও স্বাস্থ্যব্যবস্থা তথ্য ভাণ্ডারের এ সমন্বয় ২০৩০ সালের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুদের সর্বজনীন জন্মনিবন্ধনের আওতায় আনার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাস্তবায়ন করা হবে। ইউনিসেফ ২০১০ সালে অনলাইনে জন্মনিবন্ধন চালু করাসহ ২০০১ সাল থেকে স্থানীয় সরকার বিভাগের সর্বজনীন জন্মনিবন্ধন নিশ্চিত করার প্রচেষ্টায় সহযোগিতা দিয়ে আসছে।

বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

July 13, 2026
পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

July 13, 2026
নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

July 13, 2026

Latest News

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

Bonna

বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি

স্বাস্থ্যকর্মীদের ছুটি

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

বিশেষ অভিযান

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa