জুমবাংলা ডেস্ক: বাংলাদেশে ২০০৮ সাল থেকে জাতীয় পরিচয়পত্র দেওয়া শুরু হয়। তার পর থেকে নানা ধরনের ভুল নতুন কিছু নয়। যেমন ভুলের জন্য বাবার বয়স ছেলের চেয়ে ১০ বছর কম হয়ে গেছে, মায়ের নামের জায়গায় বসে গেছে বাবার নাম, এমন নজিরও রয়েছে। এ ছাড়া নামের বানান ভুল একটি অহরহ ঘটনা।

যা নিয়ে খবরও হয়েছে এর আগে।

তবে এবার যে ত্রুটি দেখা যাচ্ছে তা একেবারেই নতুন। মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দাদের জন্মস্থান দেখানো হয়েছে ভেনিজুয়েলায়। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন শত শত এনআইডি কার্ড সংশোধনকারী।

এনআইডি কার্ড সংশোধন শিগগিরই হচ্ছে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।

বড়লেখা পৌর শহরের ভুক্তভোগী শিউলি বেগম বলেন, ‘সব ডকুমেন্ট দিয়ে আবেদন করেছিলাম। সংশোধনের মেসেজ পেয়ে ২৯ জুলাই এনআইডি কার্ড ডাউনলোড করে দেখি আমি ভেনিজুয়েলায় জন্মগ্রহণ করেছি। এখন কী করব বুঝতে পারছি না। ’
পরিচয়পত্র

Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক ভুক্তভোগীর অভিযোগ, দুই মাস আগে এনআইডি সংশোধনের আবেদন করেন উপজেলা নির্বাচন অফিসে। এরপর অনেক দিন ঘুরতে হয়েছে। নানা হয়রানির শিকার হয়ে অবশেষে আবেদন মঞ্জুরের মেসেজ পেয়ে (৩০ জুলাই) শনিবার দুপুরে এনআইডি ডাউনলোড করে দেখেন, তিনি ভেনিজুয়েলায় জন্মগ্রহণ করেছেন।

এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম সাদিকুর রহমান বলেন, ‘আমি নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে। তবে কী কারণে তথ্যবিভ্রাট হচ্ছে, আমি নিজেই প্রশ্নবিদ্ধ। ’

মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘মৌলভীবাজার শহরে আমি এ পর্যন্ত যে কয়জন ভুক্তভোগী পেয়েছি, যাদের এনআইডি কার্ডে ভেনিজুয়েলা লেখা। সার্ভার সমস্যা থেকে এটি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ’

তিনি আরো বলেন, ‘বড়লেখা উপজেলায়ও একই অবস্থা। কী পরিমাণ এনআইডি কার্ডে ভুল রয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এ ধরনের পরিসংখ্যান নেই। কী পরিমাণ প্রিন্ট হয়েছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। তবে দ্রুতই সমস্যার সমাধান করা হবে। ’

এক মাসের বিদ্যুৎ বিল এক লাখ ৮৫ হাজার ৮৪১ টাকা!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.