Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ভারতের ৩ দল
ক্রিকেট (Cricket) খেলাধুলা

টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ভারতের ৩ দল

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 1, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে চলমান এডজবাস্টন টেস্ট শেষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ঐ দুই সিরিজের জন্য তিনটি দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টি-টোয়েন্টি সিরিজের জন্য দু’টি ও ওয়ানডের জন্য ১টি দল ঘোষণা করেছে বিসিসিআই।

টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ভারতের ৩ দল
ফাইল ছবি
Advertisement

টেস্ট খেলার কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলবেন না বিরাট কোহলি, ঋসভ পান্থ, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ ও শ্রেয়াস আইয়ার। বিশ্রাম শেষে দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে খেলবেন তারা। তাই প্রথম টি-টোয়েন্টির জন্য ঘোষিত দলে নেই তারা। তবে এই দলে আছেন- ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন ও রাহুল ত্রিপাঠী।

আর শেষ দুই টি-টোয়েন্টির জন্য আরও একটি দল ঘোষনা করেছে বিসিসিআই। সেই দলে আছেন কোহলি-পান্থরা। ঐ দল থেকে বাদ পড়েছেন গায়কোয়াড়-স্যামসনরা।

টি-টোয়েন্টি দলে এবারও রাখা হয়নি পেসার মোহাম্মদ সামিকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটের দলে ডাকা হয়নি তাকে। অবশ্য ওয়ানডে দলে আছেন সামি।

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ পারফর্ম করার কারনে ওয়ানডে দলে রাখা হয়েছে পেসার অর্শদীপ সিংকে। প্রথম টি-টোয়েন্টির দলেও আছেন তিনি। ওয়ানডে দলে আছেন তরুণ পেসার প্রসিধ কৃষ্ণও। টি-টোয়েন্টি দলে না থাকলেও ওয়ানডেতে রয়েছেন শার্দুল ঠাকুর।

ওয়ানডে দলে ফিরেছেন অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া। দু’ফরম্যাটের দলকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। করোনার কারনে এডজবাস্টন টেস্টে খেলতে পারছেন না রোহিত।

৭ জুলাই থেকে টি-টোয়েন্টি এবং ১২ জুলাই থেকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির জন্য ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রাহুল ত্রিপাটি, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং এবং উমরান মালিক।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টির জন্য ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, শ্রেয়াস আইয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পান্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, আবেশ খান, হার্শাল প্যাটেল এবং উমরান মালিক।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্রা চাহাল, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
salah-messi

ভিন্ন দুই লক্ষ্যের সামনে দুই মহাতারকা

July 7, 2026
Rolando

আমি ২০১৬ সালে ইউরো জিতেছি, যা বিশ্বকাপ জয়ের সমান : রোনালদো

July 7, 2026
উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

July 6, 2026

Latest News

salah-messi

ভিন্ন দুই লক্ষ্যের সামনে দুই মহাতারকা

Rolando

আমি ২০১৬ সালে ইউরো জিতেছি, যা বিশ্বকাপ জয়ের সমান : রোনালদো

উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মিশরের বাঁশি

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

আর্জেন্টিনা-মিশর ম্যাচে

আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে

রোনালদোর বান্ধবী

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

Vini

পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিউস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa