
বুধবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে এক সভায় প্রতি সপ্তাহে মঙ্গলবার একদিন অনলাইন ক্লাসের পরিবর্তে আগামী ১ অক্টোবর থেকে প্রতি মঙ্গলবার সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত হয়। সভায় সকল অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



