Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জলবায়ু পরিবর্তনের কারণে কমছে শীত
জাতীয়

জলবায়ু পরিবর্তনের কারণে কমছে শীত

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 16, 2021Updated:January 16, 20213 Mins Read

জলবায়ু পরিবর্তনের কারণে কমছে শীত

Advertisement

শরীফুল আলম সুমন : বাংলায় একটি প্রবাদ আছে, ‘মাঘের শীতে বাঘ কাঁপে’। কিন্তু এবার মাঘ মাস শুরু হলেও সেই শীতের দেখা মিলছে না। দেশের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলেও রাজধানী ঢাকাসহ বেশির ভাগ এলাকায় খুব একটা শীতের প্রকোপ নেই।

কেন শীত কমে যাচ্ছে—খুঁজতে গিয়ে জানা গেল, এটি মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাব। সারা বিশ্বে কার্বন ডাই-অক্সাইড বেড়ে যাওয়ার ফলে বৈশ্বিক উষ্ণতা ক্রমেই বাড়ছে। এর প্রভাবে সারা বিশ্বেই কমে যাচ্ছে শীত।

আবহাওয়াবিদ বজলুর রশীদ কালের কণ্ঠকে বলেন, ‘আগের বছরগুলোতে সাধারণত নভেম্বর এলেই তাপমাত্রা কমে যেত। কিন্তু এবার বে অব বেঙ্গলে নভেম্বরে তিনটি সাইক্লোন ছিল। এর একটিও বাংলাদেশে না এলেও সেখান থেকে গরম বাতাস ঠিকই ঢুকেছে। এরপর ডিসেম্বরে দুটি শৈত্যপ্রবাহ ছিল। আর জানুয়ারিতে বর্তমানে একটি মৃদু শৈত্যপ্রবাহ বইছে। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে পশ্চিমা লঘুচাপ চলছে। এতে ঠাণ্ডা বাতাস আসতে পারছে না। শীতও তেমনভাবে পড়ছে না। এই অবস্থা শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বে। মূলত ধনী দেশগুলোর কার্বন নিঃসরণের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলো।’

ঢাকায় শীত বেশি না হওয়ার কারণ জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, ‘ঢাকা মূলত ওভার পপুলেটেড শহর। এখানে অসংখ্য ভবন, মানুষের গাদাগাদি। স্বাভাবিকভাবেই দেশের অন্য জায়গার চেয়ে এখানে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকে। ফলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ না এলে শীতের প্রকোপ অত বেশি থাকে না।’

আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২.৬ ডিগ্রি পর্যন্ত নামলেও এই মৌসুমে এখনো সেখানে আসেনি সেই তাপমাত্রা। আসার সম্ভাবনাও কম। দু-একটি এলাকায় এবার তাপমাত্রা কম থাকলেও তা সারা দেশের চিত্র নয়।

আবহাওয়া অফিস সূত্র জানায়, সাধারণত তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং এর নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। গতকাল নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সঙ্গে কথা বলে আমাদের নওগাঁ প্রতিনিধি জানিয়েছেন, তিন দিন থেকেই এমন আবহাওয়া বইছে জেলাজুড়ে। এ অবস্থা আরো কয়েক দিন থাকতে পারে। এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩, ময়মনসিংহে ৯.৮, চট্টগ্রামে ১৫.৪, সিলেটে ১২.৫, রাজশাহীতে ৯, রংপুরে ১০.৩, খুলনায় ১৩ এবং বরিশালে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।

গতকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এ ছাড়া আবহাওয়াবিদরা জানান, চলতি শৈত্যপ্রবাহ আরো দুই দিন অব্যাহত থাকতে পারে। এরপর ফের তাপমাত্রা বাড়বে। চলতি মাসে সাধারণত শীত থাকলেও শৈত্যপ্রবাহ চলমান এলাকার বাইরে খুব বেশি জায়গায় ছড়াবে না বলে ধারণা করা হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa