Advertisement
জুমবাংলা ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, রাজধানীতে জলাবদ্ধতা নিরসনে ঢাকার আশপাশের নদী গুলো ড্রেজিং করে পানির ধারণ ক্ষমতা বাড়ানো হবে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজধানীতে জলাবদ্ধতা নিরসনে ঢাকার সমস্ত জলাশয়গুলোতে পানির ধারণ ক্ষমতা ও প্রবাহ বৃদ্ধি করতে হবে। পাশাপাশি ঢাকার আশপাশের নদ-নদী গুলো ড্রেজিং করে পানির ধারণ ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। এ নিয়ে তাঁর মন্ত্রণালয় কাজ করছে।

ঢাকা শহরে জলাবদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উজান থেকে আসা পানির প্রবাহ বেশি থাকায় নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এ কারণে ঢাকা নগরী থেকে সুইচ গেটের মাধ্যমে স্বাভাবিক বা প্রাকৃতিক উপায়ে পানি বের করা সম্ভব হচ্ছে না। এই গেটগুলো খুলে দিলে নগরী থেকে পানি বের না হয়ে নদ-নদীর পানি ঢাকা শহরে প্রবেশ করবে। এতে জলাবদ্ধতা আরো বাড়বে। তাই শুধু পাম্পিং (আর্টিফিশিয়াল পদ্ধতি) করে পানি বের করতে হচ্ছে।

মন্ত্রী বলেন, বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসার তিনটি পাম্পিং স্টেশন কমলাপুর, রামপুরা এবং কল্যাণ পুর থেকে ১৭ টি পানির পাম্পসহ পানি উন্নয়ন বোর্ডের অনেক গুলো পানির পাম্প দিয়ে শহর থেকে সেচের মাধ্যমে পানি বের করা হচ্ছে।

প্রতিটি পাম্প দিয়ে প্রতি সেকেন্ডে ৫ হাজার লিটার পানি বের করা সম্ভব হচ্ছে যা অতিমাত্রায় বর্ষণের ফলে জমানো পানির তুলনায় অনেক কম। সেজন্য নগরীর বিভিন্ন জায়গায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়েছে বলেও জানান মন্ত্রী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.