Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 21, 2020Updated:February 21, 20202 Mins Read

জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। খবর ইউএনবি’র।

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কনস্যুলেট জেনারেল মিলনায়তনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

‘আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের সাথে সাথে নিউইয়র্ক সময় ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে পর্ব শুরু হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমার নেতৃত্বে স্থায়ী মিশনের কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

Advertisement

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। রাষ্ট্রপতির বাণী পাঠ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুন্নেসা, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো: আরিফুল ইসলাম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন স্থায়ী মিশনের ডিফিন্স অ্যাডভাইজর ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ।

এরপর নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার নেতৃত্বে কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি।

উল্লেখযোগ্য সংগঠন ও প্রতিষ্ঠানসমূহের মধ্যে ছিল সোনালী এক্সচেঞ্জ যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রে বসবাসরত মুক্তিযোদ্ধা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, য্ক্তুরাষ্ট্র আওয়ামী পরিবার, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ব্রুকলীন মুজিববর্ষ উদযাপন পরিষদ, ব্রুকলীন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, শেখ হাসিনা মঞ্চ, সিলেট সদর থানা এসোসিয়েশন, খান টিউটোরিয়ালসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং উপস্থিত প্রবাসী বাঙালিরা।

এছাড়া মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক পৃথক অনুষ্ঠানেরও আয়োজন করছে।

জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ স্থায়ী মিশন অস্ট্রেলিয়া, ক্যামেরুন, মেক্সিকো, ত্রিনিদাদ ও টোবাকো মিশন এবং জাতিসংঘ সচিবালয় ও ইউনেস্কো নিউইয়র্ক অফিসকে সাথে নিয়ে যৌথ উদ্যোগে আন্তর্জাতিক আবহে উদযাপন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান।

এদিকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং কুইন্স পাবলিক লাইব্রেরির যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রের মূল ধারার অনুষ্ঠান ‘কালচার ব্রিজ’ এর অংশ হিসেবে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশ, ভুটান, কসোভো, গায়ানা, থাইল্যান্ড ও কলম্বিয়ার অভিবাসী মার্কিন নাগরিকদের নিয়ে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আরেকটি অনুষ্ঠান।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa