ছবি: আইএসপিআর
Advertisement

জুমবাংলা ডেস্ক:  দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-৬ এ যোগদানের উদ্দেশ্যে ৬৭ জন নৌসদস্যের ২য় গ্রুপ আজ (১৪ আগস্ট) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।

এর আগে, গত ২৫ জুলাই ১ম গ্রুপে ৬৭ জন নৌসদস্য ফোর্স মেরিন ইউনিট-৬ এ যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, দক্ষিণ সুদানে নৌবাহিনীর একটি মেরিন ইউনিট ইউনাইটেড নেশন্স মিশন ইন দক্ষিণ সুদান (আনমিস) এ ফোর্স মেরিন ইউনিট হিসেবে মোতায়েন রয়েছে। উক্ত কন্টিনজেন্টটি জাতিসংঘের নিত্য প্রয়োজনীয় জ্বালানী, খাদ্য সামগ্রী, ঔষধ-পত্র ও মানবিক সাহায্য বহনকারী বার্জসমূহের নিরাপদ চলাচলের নিশ্চয়তা বিধান, নৌপথের জলদস্যুতা পর্যবেক্ষণ/নিয়ন্ত্রণ ও সকল গোয়েন্দা তথ্য সংগ্রহ করতঃ ফোর্স সদরদপ্তরকে অবহিতকরণ, অগ্নিনির্বাপণে স্থানীয় জনপদকে সহায়তা, আহত সামরিক ও অসামরিক ব্যক্তিদের উদ্ধারে সহায়তা করে থাকে।

এছাড়া স্থানীয় জনগণকে জরুরি চিকিৎসা প্রদানসহ মিশনে নিয়োজিত সেনা ও অসামরিক সদস্যদের প্রয়োজনীয় রসদ সামগ্রী দূর্গম স্থানে পরিবহণ করাসহ জাতিসংঘের নির্দেশক্রমে যেকোন কার্যক্রমে সহায়তা করে থাকে কন্টিনজেন্টটি।

বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট কন্টিনজেন্টটি হোয়াইট নীল নদীতে দীর্ঘ ৯৩৮ কিলোমিটার নদীপথে এখন পর্যন্ত সর্বমোট ৪১টি অপারেশন লাইফ লাইন অভিযান অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছে।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে গত দুই দশকেরও বেশী সময় ধরে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অত্যন্ত সফলতার সাথে অংশগ্রহণ ও দায়িত্ব পালন করে আসছে।  দক্ষিন সুদান ছাড়াও লেবানন ও ভূ-মধ্যসাগরীয় এলাকায় জাতিসংঘের একমাত্র মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ নিয়োজিত রয়েছে।

নীলফামারী জেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায়

খাদ্য সহায়তা কর্মসূচি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.