Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ বিমানবাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (MONUSCO) কন্টিনজেন্টের প্রতিস্থাপন করতে যাচ্ছে। কঙ্গোগামী এই কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং প্রদান করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিমানবাহিনী সদর দপ্তরে এ ব্রিফিং করেন বিমানবাহিনী প্রধান। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমানবাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহবান জানান তিনি।

পরিশেষে মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন বিমানবাহিনী প্রধান। অনুষ্ঠানে অন্যদের মাঝে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, ঢাকাস্থ এয়ার অফিসাররা এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি কন্টিনজেন্ট (ইউটিলিটি এভিয়েশন ইউনিট ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট) এ সর্বমোট ২৫২ জন বিমানবাহিনীর সদস্যসহ ৬টি MI-Series হেলিকপ্টার ও ১টি C-130 পরিবহন বিমান এবং গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে।

গুচ্ছ ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় বাড়ল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.