
রবিবার (১৬ জুন) দুপুরে ডিএসসিসির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন প্রধান ঈদ জামাতে অংশ নেবেন।
এতে মূল ইমামের দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। বিকল্প ইমাম হিসেবে থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান।
মূল উপস্থাপক হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোঃ আনিছুর রহমান সরকার। পাশাপাশি মূল কারি হিসেবে প্রধান ঈদ জামাতে দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন কারি মোঃ ইসহাক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



