Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
জাতীয় ধর্ম

সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

By Hasan MajorApril 21, 20232 Mins Read

চাঁদ দেখার

Advertisement
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে কাল ঈদ। ঈদ কবে হবে তা নির্ধারণ করতে ধর্ম মন্ত্রণালয়ের চাঁদ দেখা সংক্রান্ত জাতীয় কমিটি শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বৈঠক করবে। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন।

গতকাল ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোনে অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ জানানো হয়।

এদিকে সৌদি আরবের আকাশে গতকাল বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। মধ্যপ্রাচ্যের কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও আজ ঈদুল ফিতর। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের পরদিন ঈদ হয়ে থাকে। সেই প্রেক্ষাপটে আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, আজ সন্ধ্যায় চাঁদ উদিত হবে দেশের আকাশে এবং খালি চোখে তা দেখা যাবে। এর প্রতিক্রিয়ায় ইসলামিক ফাউন্ডেশন (ইফা) গতকাল বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে আগাম খবরে বিভ্রান্ত না হতে আহ্বান জানায়।

এর পর আবহাওয়া অধিদপ্তরও অবস্থান বদল করে। সংস্থাটি বলেছে, শুক্রবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যেতে পারে। অথচ আগে জানিয়েছিল– ‘দেখা যাবে’।

ইফার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদ দেখার বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি একমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র এবং জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে চাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেয় কমিটি।

এবার রোজার শুরু থেকেই চাঁদ দেখা নিয়ে বিতর্ক চলছে। অন্য বছরের মতো এবারও বাংলাদেশে রমজান শুরু হয়েছে সৌদি আরবের এক দিন পর। তবে ক্রিসেন্ট ওয়াচের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও সৌদিতে রোজার চাঁদ একই দিনে দেখতে পাওয়ার কথা ছিল। বাংলাদেশে এক দিন পর রোজা শুরু হওয়ায় সৌদিতে পরের দিন ঈদ হওয়ার কথা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa