Advertisement
জুমবাংলা ডেস্ক: একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ২১তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, আনিসুল হক, গোলাম মোহাম্মদ কাদের, আনিসুল ইসলাম মাহমুদ ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের শুরুতে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। বৈঠকে একাদশ জাতীয় সংসদের ২১তম (২০২৩ খ্রীষ্টাব্দের প্রথম) অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ নিয়ে আলোচনা হয়।

৫ জানুয়ারি বিকাল ৪টায় অধিবেশন শুরু হয়ে শুক্র ও শনিবার ব্যতীত ৯ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত প্রতিদিন বিকাল ৪.১৫ মিনিটে অধিবেশন শুরু হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি বিশেষ আলোচনার সিদ্ধান্ত হয়। বাংলাদেশ জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এপ্রিলে বিশেষ অধিবেশন হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, এ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ প্রদান করবেন এবং ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৭৩টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ১৮৫৪টি প্রশ্নসহ মোট ১৯২৭টি প্রশ্ন পাওয়া গেছে, বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৪টি। বেসরকারি সদস্যদের বিলের কোন নোটিশ পাওয়া যায় নি। পূর্বে অনিষ্পন্ন ৮টি বেসরকারি বিলের মধ্যে গত সপ্তদশ অধিবেশনে ১টি বিল উত্থাপিত হয়ে কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। অধিবেশনে উত্থাপনের জন্য ৬টি সরকারি বিল ও গত অধিবেশনে অনিষ্পন্ন ১২টি বিলসহ ১৮টি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১১টি, পাসের অপেক্ষায় ১টি ও উত্থাপনের অপেক্ষায় ৬টি।

বৈঠকে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম সঞ্চালনা করেন। এতে সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.