ছবি: সংগৃহীত।
Advertisement
জুমবাংলা ডেস্ক : গত ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন নানাজন। আবেগ ও ভালোবাসায় কবিকে স্মরণ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। তবে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড তার জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ফেসবুকে ব্যবহার করেছে।

ভুল ছবি ও অনুমতি ছাড়া গান ব্যবহার এবং রয়্যালটি না দেয়ায় ক্ষুদ্ধ হয়েছেন কবির স্বজন। এসব অভিযোগে তারা রবির বিরুদ্ধে মামলা করার কথাও ভাবছেন।

বৃহস্পতিবার ফেসবুকে দেয়া এক পোস্টে খিলখিল কাজী অভিযোগ করেন, রবির ফেসবুক পেজে কবি নজরুলের জন্মদিনে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। সেখানে ব্যবহার করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তরুণ বয়সের ছবি। যারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে চেনেন না, তাদের এই দেশে থাকার অধিকার নেই। ধিক ধিক ধিক রবিকে। কবি কাজী নজরুল ইসলাম এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর দুই কবিকেই অপমান করা হলো। আমরা পরিবারের পক্ষ থেকে আইনের ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি।

পরে শুক্রবার রবির অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে। ওই পোস্টে বলা হয়, গত ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের সংশ্লিষ্ট এজেন্সি রবির ফেসবুক পেজের একটি পোস্টে ভুল ছবি প্রকাশ করে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা পোস্টটি সরিয়ে নিয়েছি।

নজরুলের নাতনি খিলখিল কাজী বলেন, রবি একইসঙ্গে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর দু’জনকেই অপমান করেছে। তাদের পোস্ট থেকে বোঝা গেলো, তারা দু’জনকে চেনে না। কী ধৃষ্টতা, এই ভুলের জন্য ক্ষমা চাইতে তাদের কয়েকদিন লেগে গেলো।

তিনি আরো বলেন, আমি মানহানি মামলা করবো। দাদুকে তারা অপমান করেছে। তাদের আইনি নোটিশও পাঠাবো। এরপর জবাব না দিলে পরবর্তী আইনি কার্যক্রম চলবে বলে জানান তিনি।

খিলখিল কাজী বলেন, রবি অফিসিয়ালি আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। এর মধ্যে কাল রাতে চার জন এসেছে না জানিয়ে, না যোগাযোগ করে। বলে রবি থেকে উপহার নিয়ে এসেছি। এর মানে কি! তারা বছরের পর বছর দাদুর গান-কবিতা বাণিজ্যিকভাবে ব্যবহার করছে অনুমতি ছাড়া। কেবল রবি না, কোনো মোবাইল অপারেটর কোম্পানিই অনুমতি নেয় না, রয়্যালটি দেয় না। এরা কি নিয়ম-কানুন জানে না, না মানতে চায় না? আমি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আলাপ করে দ্রুত আইনগত প্রক্রিয়ায় যাওয়ার কথা ভাবছি। আমাদের উকিলের সঙ্গে পরামর্শ করেছি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.