Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা, সাধারণ সম্পাদক ইলিয়াস
লিড নিউজ স্লাইডার

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা, সাধারণ সম্পাদক ইলিয়াস

By Hasan MajorJanuary 1, 20212 Mins Read

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা, সাধারণ সম্পাদক ইলিয়াস

Advertisement
জুমবাংলা ডেস্ক: জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রথম নারী হিসেবে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান।

নির্বাচনে আওয়ামী লীগপন্থি প্যানেল থেকে সভাপতি ও সহসভাপতিসহ ১১ জন এবং বিএনপিপন্থি প্যানেল থেকে সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়জন জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক মো. মোস্তফা-ই-জামিল এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে আওয়ামী লীগপন্থি প্যানেল থেকে জয় পেয়েছেন সভাপতি পদে ফরিদা ইয়াসমিন (৫৮১ ভোট), সহসভাপতি পদে রেজোয়ানুল হক রাজা (৬১৫ ভোট), দুটি যুগ্ম সম্পাদক পদে মাঈনুল আলম (৫৭৭ ভোট) ও মো. আশরাফ আলী (৩৯৫ ভোট), কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী (৭০৬ ভোট), সদস্য পদে আইয়ুব ভূঁইয়া (৫৪৪ ভোট), রেজানুর রহমান (৪৭৪ ভোট), জাহিদুজ্জামান ফারুক (৪৪৩ ভোট), শাহানাজ সিদ্দিকী সোমা (৪২০ ভোট), ভানুরঞ্জন চক্রবর্তী (৪১১ ভোট) ও রহমান মুস্তাফিজ (৩৭৯ ভোট)।

বিএনপিপন্থি প্যানেল থেকে জয় পেয়েছেন সিনিয়র সহসভাপতি পদে হাসান হাফিজ (৪১৩ ভোট), সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান (৫৬৬ ভোট), সদস্য পদে কাজী রওনাক হোসেন (৪৫৫ ভোট), শাহনাজ বেগম পলি (৪৩০ ভোট), সৈয়দ আবদাল আহমদ (৪২১ ভোট) ও বখতিয়ার রানা (৩৬৮ ভোট)।

এর আগে আজ সকাল ৯টা শুরু হয়ে থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে এক হাজার ১৫১ জন ভোটারের মধ্যে এক হাজার এক হাজার জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে গতকাল বুধবার একই মিলনায়তনে জাতীয় প্রেস ক্লাবের ২৩তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

জ্যেষ্ঠ সাংবাদিক মো. মোস্তফা-ই-জামিলের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এ নির্বাচন পরিচালনা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান, এস এম শওকাত হোসেন, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী ও মো. মনিরুজ্জামান।

নির্বাচনে ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক পরিষদ ও সবুজ-ইলিয়াস পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন। এ দুটি প্যানেলের ৩৪ জন ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া কয়েকটি পদে প্যানেলের বাইরে আরো সাতজন প্রার্থী ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
পে স্কেল

নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে

July 6, 2026
PM

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী

July 5, 2026
পে-স্কেলের গেজেট

পে-স্কেলের গেজেট জুলাইয়ে হচ্ছে না, চূড়ান্ত সময় নির্ধারণ

July 5, 2026

Latest News

পে স্কেল

নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে

PM

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী

পে-স্কেলের গেজেট

পে-স্কেলের গেজেট জুলাইয়ে হচ্ছে না, চূড়ান্ত সময় নির্ধারণ

Ministry-of-Education

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে যা জানা গেল

আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

জুলাই শহীদের মায়ের কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

Tarak Rahman

ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

A

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa