Advertisement
জুমবাংলা ডেস্ক : ‘জাতীয় শোক দিবস ২০২১’ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলাদা ডিজাইনের মুদ্রিত তিনটি পোস্টার প্রকাশ করা হয়েছে।

শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির পক্ষ থেকে এ পোস্টার প্রকাশ করা হয়।

জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে প্রকাশিত পোস্টার তিনটির শিরোনাম করা হয়েছে: ‘শোক থেকে শক্তি শোক থেকে জাগরণ’, ‘IN YOUR INFINITE VALOUR, MUJIB MILLIONS OF SOUL STAY FOREVER ALERT’ এবং ‘এই ইতিহাস ভুলে যাবো আজ, আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান’।

পোস্টারগুলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদফতরের মাধ্যমে সারাদেশে বিতরণ ও স্থাপন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে পাঠানো হয়েছে।

‘জাতীয় শোক দিবস ২০২১’ ও ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় পোস্টারগুলো ব্যাপকভাবে প্রচারের জন্য বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি ও মানিকগঞ্জ জেলা তথ্যঅফিসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.