Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জাতীয় সংসদের হুইপ ও এমপির গাড়িতে ঘুরতেন গোল্ডেন মনির
জাতীয়

জাতীয় সংসদের হুইপ ও এমপির গাড়িতে ঘুরতেন গোল্ডেন মনির

By Sibbir OsmanNovember 25, 20202 Mins Read

জাতীয় সংসদের হুইপ ও এমপির গাড়িতে ঘুরতেন গোল্ডেন মনির

Advertisement
জুমবাংলা ডেস্ক: হুইপ আতিক ও সাবেক এমপি আক্কাস আলী সরকারের বিলাসবহুল গাড়ি ব্যবহার করতেন গোল্ডেন মনির ও তার স্ত্রী।

গোল্ডেন মনিরের বাসার গ্যারেজে এখনো পড়ে আছে বিলাসবহুল দুটি গাড়ি। তার একটি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের। অন্যটি সাবেক এক এমপির। গাড়ি দুটি শুল্কমুক্ত সুবিধায় দেশে আসে। এগুলো ব্যবহার করতেন গোল্ডেন মনির ও তার স্ত্রী। হুইপ ও এমপির ভাষ্য- ব্যবহারের জন্য নয়, মেরামতের জন্য দেয়া হয় গোল্ডেন মনিরের কাছে।

রাজধানী মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের ১১ নম্বর সড়কের ছয়তলা বাড়িটি গোল্ডেন মনিরের। শনিবার এই বাড়িতেই হঠাৎ অভিযান চালায় র‌্যাব। তখনই আলোচনায় আসে প্লট জালিয়াতি ও স্বর্ণচোরাচালানের অন্যতম মূলহোতা গোল্ডেন মনিরের নাম।

অভিযানের পর তার গাড়ি ব্যবসার কথাও জানা যায়। তবে, বাড়িতে থাকা দুটি গাড়ি নিয়ে দেখা দেয় নানা প্রশ্ন। সংসদ সদস্যের স্টিকার লাগানো বিলাসবহুল গাড়ি দুটো ব্যবহার করতেন গোল্ডেন মনির। তবে, এ বিষয়ে বাসার কেউ এখন কথা বলতে রাজি নন।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা মেট্রো-ঘ-১৫৭০০৭ নম্বরের গাড়িটি শেরপুরের সংসদ সদস্য আতিউর রহমান আতিকের। ২০১৭ সালের ২০শে আগস্ট নিবন্ধন হওয়া গাড়ির ঠিকানা মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবন। যা শুল্কমুক্ত সুবিধায় আনা হয়েছে। অভিযোগ রয়েছে, এই গাড়ি ব্যবহার করে নিজেকে হুইপ পরিচয়ও দিতেন মনির। তবে, হুইপের দাবি, মেরামত করে দিতে মনিরকে গাড়িটি দিয়েছিলেন তিনি।

শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও হুইপ আতিউর রহমান আতিক বলেন, আমি আমার গাড়িটি ঠিক করার জন্য গ্যারেজে দিয়েছিলাম। আমি জানতাম না যে সে এইটা ব্যবহার করতো,তবে মাঝে মধ্যে সে ট্রায়াল দিত। এইটা নতুন গাড়ি কিন্তু হঠাৎ করে সমস্যা দেখা দেয়। গাড়িটি নিরাপদে রাখার জন্য আমি তার গ্যারেজে রাখি।

আর ঢাকা মেট্রো ঘ-১৭-৪৪৪৪ নম্বরের গাড়িটির নিবন্ধন কুড়িগ্রামের সাবেক এমপি আক্কাস আলী সরকারের নামে। ২০১৯ সালের ১০শে ফেব্রুয়ারি নিবন্ধন হওয়া গাড়ির ঠিকানা বারিধারা জে-ব্লকের ৭৪ নম্বর প্লট। যা গোল্ডেন মনিরের ব্যবসা প্রতিষ্ঠান। শুল্কমুক্ত সুবিধায় আনা এই গাড়িটি ব্যবহার করতেন গোল্ডেন মনিরের স্ত্রী। আক্কাস আলী সরকারও মনিরকে গাড়িটি মেরামতের জন্য দেয়ার কথা বলছেন। তবে এখন মামলা করার চিন্তা করছেন তিনি।

কুড়িগ্রাম-৩ আসনের সাবেক এমপি আক্কাস আলী সরকার বলেন, আমি তার কাছ থেকে দুইটা গাড়ি কিনেছিলাম। কিছুদিন পর গাড়িগুলো সমস্যা দেখা দিয়েছিল। তখন আমি আমার লোক দিয়ে তার শো-রুমে গাড়িগুলো পাঠিয়েছিলাম ঠিক করার জন্য। এখন সে ইঞ্জিন বদলিয়ে গাড়িটি ব্যবহার করছে। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব এই বিষয়ে।

অভিযানের পর শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ির কথা জানানো হলেও জব্দ তালিকায় নেই গাড়িদুটি। এমনকি দুটি গাড়ি এখনো গোল্ডেন মনিরের বাড়িতেই পড়ে আছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa