Advertisement
জুমবাংলা ডেস্ক : জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ইশিহিডি সোগা। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী পদে সহজ জয় পেয়েছেন ৭১ বছর বয়সী সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব। জাপানের নয়া প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি জাপানের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তরিকভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বার্তায় নতুন জাপানি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বার্তায় বলেছেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণ এবং ব্যক্তিগতভাবে আমি জাপানের প্রধানমন্ত্রী পদে নিয়োগ লাভের জন্য ইয়োশিহিদে সুগাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। ’

‘করোনাভাইরাস মহামারির সঙ্গে লড়াই এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় রাখার যে প্রতিশ্রুতি আপনি ব্যক্ত করেছেন তা মূল্যায়নের মহতী মুহূর্তে বাংলাদেশের মানুষ জাপানের বন্ধুপ্রতিম জনগণের সঙ্গে যোগ দিচ্ছে। ’

শেখ হাসিনা আরও বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও জাপান একটি বিশ্বস্ত বন্ধুত্ব এবং জোরালো দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করে আসছে। বিশেষ করে গত দশকে আমাদের উভয় সরকার দু’দেশের পারস্পরিক উন্নয়নমূলক উদ্যোগকে শক্তিশালীকরণ ও উন্নয়নে একটি সার্বিক কৌশলগত অংশীদারিত্বের আওতায় অত্যন্ত ঘনিষ্ট হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘করোনাভাইরাস মহামারির সঙ্গে লড়াই এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় রাখার যে প্রতিশ্রুতি আপনি ব্যক্ত করেছেন তা মূল্যায়নের মহতী মুহূর্তে বাংলাদেশের মানুষ জাপানের বন্ধুপ্রতিম জনগণের সাথে যোগ দিচ্ছে। বাংলাদেশের জনগণ জাপানের জনগণের কল্যাণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির প্রতি আপনার ইতিবাচক মনোভাব সম্পর্কিত দূরদর্শী নীতিমালা বাস্তবায়ন করাকেও খুবই মূল্যবান মনে করে।’

শেখ হাসিনা বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও জাপান একটি বিশ্বস্ত বন্ধুত্ব এবং জোরালো দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করে আসছে। বিশেষ করে গত দশকে আমাদের উভয় সরকার দুই দেশের পারস্পরিক উন্নয়নমূলক উদ্যোগকে শক্তিশালীকরণ ও উন্নয়নে একটি সার্বিক কৌশলগত অংশীদারিত্বের আওতায় অত্যন্ত ঘনিষ্ট হয়েছে।’

জাপানের অব্যাহত সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনার সুযোগ্য নেতৃত্বের অধীনেও এর চলমানতা আশা করছি। আপনার সাথে সহযোগিতার সকল ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সম্পৃক্ততার জন্য আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।’

জাপানের নতুন প্রধানমন্ত্রীকে সম্ভাব্য স্বল্পতম ও সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। একই সঙ্গে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ এবং জাপানের বন্ধুপ্রতিম জনগণের অবিচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.