রাষ্ট্রপতি

Advertisement
জুমবাংলা ডেস্ক: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ জাপানের নতুন সম্রাট নারুহিতো ও  সম্রাজ্ঞী মাসাকোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। খবর বাসসের।

বাংলাদেশ-জাপান এর মধ্যকার সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য এ আমন্ত্রণ জানানো হয়। ২০২২ সালে অনুষ্ঠানটি উদযাপন করা হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, গত রাতের জাপানের রাজধানীতে ইম্পেরিয়াল প্যালেসে সম্রাট ও সম্রাজ্ঞী আয়োজিত অভিষেক পরবর্তী ভোজসভায় বাংলাদেশ রাষ্ট্রপতি তাদের এ আমন্ত্রণ জানান।

সম্রাট নারুহিতো ও তার স্ত্রী তাদের প্রাসাদে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় ৪শ অতিথিকে আপ্যায়ন করেন।

গতকাল বিকেলে ইম্পেরিয়াল প্যালেসে জাপানের নতুন সম্রাট ১৭৪টি দেশ ও অঞ্চলের প্রায় ২ হাজার নেতা ও প্রতিনিধির সামনে আনুষ্ঠানিকভাবে নিজেকের জাপানের ১২৬তম সম্রাট ঘোষণা করেন।

৮৫ বছর বয়সী এমেবিতাস আকিতো সিংহাসন ত্যাগের পর তার ৫৯ বছর বয়সী ছেলে নারুহিতো ১ মে জাপানের সম্রাট হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত হন।

ভোজসভার সময় নারুহিতো আনুষ্ঠানিক টোইলকোট ও মেডেল পরিধান করেন। মাসাকো সাদা রঙের লম্বা পোশাক ও একটি মুকুট পরেন।

তারা জাপানি খাবার পরিবেশন করার আগে অতিথিদের শুভেচ্ছা জানান।

প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি এ সময় সম্রাট ও সম্রাজ্ঞীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

অর্থনৈতিক ও কারিগরী সহযোগিতা, সংস্কৃতি বিনিময় ও দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে জাপান ও বাংলাদেশের মধ্যে ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে।

জাপান বাংলাদেশের একটি প্রধান উন্নয়ন সহযোগী। দেশটি বাংলাদেশের আর্থ সামজিক উন্নয়ন সহযোগিতা বাড়াচ্ছে।

তিনি আরো বলেন, রাষ্ট্রপতি সম্রাট ও সম্রাজ্ঞীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম এ সময় তাঁর সাথে ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.