জুমবাংলা ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হাফ ম্যারাথন (২১.১ কি.মি) অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ম্যারাথনের আয়োজন করা হয়।
জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সকলকে মুজিববর্ষের শুভেচ্ছা জানিয়ে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এতে, বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এ প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির শিক্ষার্থী মাহফুজুল হক প্রথম, ফার্মেসি বিভাগের রাকিবুল ইসলাম ও পদার্থবিজ্ঞান বিভাগের রাসেল মাহমুদ যৌথভাবে দ্বিতীয় এবং ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের দ্বিপঙ্কর ভৌমিক তৃতীয় স্থান অর্জন করেন।
নারীদের মধ্যে চারুকলা বিভাগের রূপশ্রী হাজং প্রথম, দর্শন বিভাগের আফরিয়াতুল জান্নাত দ্বিতীয় এবং একই বিভাগের সুমাইয়া শম্পা তৃতীয় স্থান অর্জন করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
এসময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


