Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় জামায়াতকে মাঠে নামিয়েছে তাদের ‘মুরব্বি’ বিএনপি: ওবায়দুল কাদের
জাতীয়

জামায়াতকে মাঠে নামিয়েছে তাদের ‘মুরব্বি’ বিএনপি: ওবায়দুল কাদের

By Sibbir Osmanজুন 10, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জামায়াতকে মাঠে নামিয়েছে তাদের ‘মুরব্বি’ বিএনপি। এর মানে দলটি আগুন সন্ত্রাস ও ভাঙচুরের প্রস্তুতি নিচ্ছে।

তিনি শনিবার বিকালে রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন।
বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপির সঙ্গে দুবার প্রতারণা সম্পর্কে বলেন, আমরা তো তাদের ডাকছি না। সাধিলে আবার খাইব। তত্ত্বাবধায়ক মানলে, শেখ হাসিনা পদত্যাগ করলে, পার্লামেন্ট বিলুপ্ত করলে কার সাথে বসবে? বাতাসের সঙ্গে সংলাপ করবে সরকার পদত্যাগ করলে? মির্জা ফখরুল অবান্তর কথা বলে যাচ্ছে! তার কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

‘দেশে শান্তিপূর্ণ পরিবেশ চাইলে বিএনপির মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ ও পার্লামেন্টের বিলুপ্তি – এই তিন ভূত নামাতে হবে।’

Advertisement

মার্কিন ভিসানীতিকে আওয়ামী লীগ সরকার ভয় পায় না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি। অপকর্ম করলে বিএনপিকে এর মূল্য দিতে হবে বলে সতর্ক করেন ওবায়দুল কাদের।

বিএনপি সমাবেশের নামে পিকনিক পার্টি করে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আবার পদযাত্রা করবে। তাদের শরিক হলো ৫২ দল। ভিতরে ভিতরে অনেকেই ভেগে গেছে। এখন কত দলের জগাখিচুড়ি ঐক্য।যে ঐক্যে নেতা নেই, মানুষ নেই- সে আন্দোলন গণ আন্দোলনে রুপ নিবে না।

আন্দোলনে নেতা লাগে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির দুই নেতাই দণ্ডিত। একজন হাসপাতালে, একজন পালিয়ে লন্ডনে। প্রতিদিন সেখান থেকে অনলাইনে ফরমায়েশ দিচ্ছে। আদালতের রায় না মেনে টেমস নদীর ওপার থেকে ফরমায়েশ পাঠাচ্ছে।

বিএনপির পলাতক নেতা তারেক রহমানের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণআন্দোলন চাইলে, গণআন্দোলনের ঢেউ চাইলে সৎ সাহস থাকলে আসুন, রাজপথে আসুন, মোকাবিলা হবে- কে হারে, কে জিতে। আমরা মাঠে থাকব, মোকাবিলা করব।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ভবিষ্যৎবাণী করছেন, আওয়ামী লীগ নাকি ১০ ভাগ ভোটও পাবে না। ২০০৮ এর নির্বাচনে তারা বলেছিল আওয়ামী লীগ ৩০ টি আসন পাবে না। সে নির্বাচনে তারাই ৩০টি আসন পেয়েছে।

বক্তব্যে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এতই যদি বুকে বল থাকে, তবে নির্বাচনে আসেন, খেলা হবে। আসেন খেলার মাঠে। খেলার মাঠে না এসে ফাউল শুরু করেছেন, লাফালাফি বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ খেলার মতো খেলতে নামলে আপনাদের পালানোর পথ থাকবে না।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ইন্দোনেশিয়া থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা মোংলা বন্দরে, চলছে খালাস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
পুশইন

পুশইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির নজরদারি ও মাইকিং

জুন 10, 2026
দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

জুন 10, 2026
উদ্ভাবনী

উদ্ভাবনী শিক্ষা উদ্যোগ দেশজুড়ে ছড়িয়ে দিতে চায় সরকার: ববি হাজ্জাজ

জুন 10, 2026
Latest News
পুশইন

পুশইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির নজরদারি ও মাইকিং

দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

উদ্ভাবনী

উদ্ভাবনী শিক্ষা উদ্যোগ দেশজুড়ে ছড়িয়ে দিতে চায় সরকার: ববি হাজ্জাজ

বিএনপি

স্কুলে অনুপস্থিত থেকেও ২৩ বছর ধরে বেতন নিচ্ছেন বিএনপি নেতা

হজ

বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করল সৌদি আরব

মন্ত্রী

অতিরিক্ত সার ব্যবহারে কৃষিজমির ক্ষতি বাড়ছে: কৃষিমন্ত্রী

দাম

বগুড়ায় চালের দাম হঠাৎ ঊর্ধ্বমুখী, কৃত্রিম সংকটের অভিযোগ ক্রেতাদের

হাবিবুর

গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার আসামি হাবিবুর রহমান গ্রেফতার

ই-হেলথ কার্ড

ই-হেলথ কার্ড চালুর ঘোষণা দিল সরকার, ৫ জেলায় শুরু হবে পরীক্ষামূলক কার্যক্রম

সংসদে প্রধানমন্ত্রী

সরকারি দপ্তরে শূন্যপদে দ্রুত নিয়োগ শুরু হবে : সংসদে প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa