Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রাখ তোদের ফ্যামিলি কার্ড: জামায়াত আমির
রাজনীতি

রাখ তোদের ফ্যামিলি কার্ড: জামায়াত আমির

By Md EliasFebruary 2, 20263 Mins Read
Advertisement

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একহাতে মায়ের গায়ে হাত দিচ্ছে, অন্য হাতে ফ্যামিলি কার্ড দিচ্ছে। রাখ তোদের ফ্যামিলি কার্ড। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মামলাবাজ, নারীদের ইজ্জত হরণকারীদের আপনারা রুখে দেবেন। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম শহরে জামায়াত আয়োজিত সমাবেশে বক্তৃতায় একথা বলেন।

জামায়াত আমির

ডা. শফিক বলেন, অতীতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পক্ষে জনজোয়ার দেখে তারা নির্বাচন আটকে দিয়েছে। তারা বেকারভাতা দেয়ার কথা দিয়ে যুবকদের অসম্মানিত করতে চাইছে। আমরা যুবকদের অসম্মানিত করতে চাইনা। তাদের মতো অতীতে কাসুন্দি টেনে জাতিকে আর বিভক্ত করতে চাইনা।

জামায়াত আমীর বলেন, তারা এতদিন হ্যাঁ ভোটের কথা বলেনি। ঠেলার নাম বাবাজী। এখন আস্তে আস্তে গণভোটে হ্যাঁ ভোট দেয়ার কথাও বলছে। তাদের মুখের কথা যেন বুকের কথা হয়, সেটা দেখতে চাই।

বাংলাদেশ জিন্দাবাদের পরিবর্তে ইনকিলাব জিন্দাবাদ বলে তিনি ভাষণ সমাপ্ত করেন। জামায়াতের আমীরের সাথে সাথে দলীয় কর্মী-সমর্থকরা নারায়ে তকবীর আল্লাহু আকবর স্লোগানে স্লোগানে প্রতিটি সমাবেশ প্রকম্পিত করেন।

এর আগে, সোমবার বিকাল সাড়ে চারটায় সীতাকুণ্ডের ঐতিহাসিক সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ১১ দলীয় জোটকে ভোট দেবে। পরের দিন ১৩ ফেব্রুয়ারি চাঁদাবাজমুক্ত দেশ দেখবে জনগণ। এখন সেই সময়ের অপেক্ষা করছে দেশবাসী।

তিনি বলেন, দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। গোটা বাংলাদেশ বলে দিয়েছে। তারা চাঁদাবাজকে এদেশে আর চায় না৷ ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে যে গাড়ি চলা শুরু করেছে সেই গাড়ি জাসুতে সামান্য সময়ের জন্য থেমেছে৷ এই গাড়ি চলতেই থাকবে। আধিপত্যবাদের গোলামদের সাথে বাংলাদেশ আর নাই।

তিনি বলেন, দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন তারই প্রতিফলন ঘটবে। মা বোনদের গায়ে যারা হাত দিচ্ছে, মা-বোনদের যারা অপমান করছে তাদেরকে ১২ ফেব্রুয়ারি জনগণ উচিত জবাব দেবে। এই মায়েরা সেই মায়েরা যাদের গায়ে ২৪ এর জুলাইয়ে হাত তোলায় সারাদেশে আগুন জ্বলেছিল। তাদেরকে বুলেটের সামনে বলা হয়েছিল, গুলি হচ্ছে চলে যান। তারা বলেছিল, এখানে বুলেট ছোড়া হচ্ছে, মুহুর্মুহু গুলিতে এখানে শয়ে শয়ে লাশ পড়ছে তা জেনেই আমি এখানে এসেছি। এই মা-বোনরা ভয় পায় না। তারা রুখে দিতে জানে। ১২ তারিখ তারা রুখে দেবে।

বিজয় না আসা পর্যন্ত ১১ দলীয় জোটের কোন বিশ্রাম নেই উল্লেখ করে তিনি বলেন, তারা কোন চোখ রাঙানিকে ভয় পায় না। আজকে সারাদেশে যেই গণজোয়ার ১১ দলীয় জোটের সেটি শুধু বীর চট্টলায় নয় টেকনাফ থেকে তেঁতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন তথা ৫৬ হাজার বর্গমাইলের সারা বাংলাদেশজুড়ে ওঠেছে। আজ বাংলাদেশ জেগে ওঠেছে চাঁদাবাজির বিরুদ্ধে।

এসময় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান নারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মায়ের জাতি, শ্রেষ্ঠ জাতি। আমাদের লালন পালন করেছেন, বুকের দুধ খাইয়েছেন, ছোট থেকে বড় করেছেন৷ আপনাদের এই ঋণ কোনদিন শোধ হবে না। আমরা মায়ের জাতিকে মাথার তাজ বানিয়ে রাখতে চায়। সম্মানের আসনে আসীন করতে চায়।

এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত

জামায়াত আমীর বলেন, আগে চাঁদাবাজদের একটা স্লোগান ছিল। আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দিব। এখন সময় পাল্টে গেছে। জুলাই সেই ব্যবস্থার কবর রচনা করেছে। এখন তোমার ভোট তুমি দাও, আমার ভোট আমি দিব, তোমার পাওনা তুমি নাও, আমার পাওনাও তুমি নিও না৷ ১২ ফেব্রুয়ারি ভোটের আমার ব্যালটে হাত দিতে আসলে হাত ভেঙে গুড়িয়ে দিব৷ এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে অধিকারের জন্য, সম্মানের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিব৷ নিরাপত্তার জন্য ভোট দিব।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
জামায়াত আমির

আগে মায়ের মর্যাদা, তারপর ফ্যামিলি কার্ড : জামায়াত আমির

February 2, 2026
মির্জা ফখরুল

শেখ হাসিনাকে ছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত : মির্জা ফখরুল

February 2, 2026
Tarak

‘ভোট গণনায় দেরির ওসিলায় কেউ সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে’

February 2, 2026
Latest News
জামায়াত আমির

আগে মায়ের মর্যাদা, তারপর ফ্যামিলি কার্ড : জামায়াত আমির

মির্জা ফখরুল

শেখ হাসিনাকে ছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত : মির্জা ফখরুল

Tarak

‘ভোট গণনায় দেরির ওসিলায় কেউ সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে’

হান্নান মাসউদ

ভাঁওতাবাজির কার্ড না দিয়ে আগে চাঁদাবাজি বন্ধ করুন: হান্নান মাসউদ

তারেক রহমান

১৯৭১ সালেই প্রমাণ হয়েছে একটি দলের মা-বোনদের প্রতি কোনো দরদ নেই: তারেক রহমান

জামায়াত জোটের প্রার্থী

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

জামায়াত আমির

যুবকদের হাতে দিতে হবে মর্যাদার কাজ : জামায়াত আমির

ডা. শফিকুর রহমান

জনগণের সম্পদে হাত দেওয়া হবে না : মিরপুরে ডা. শফিকুর রহমান

বিএনপি

বিএনপির ২৮ নেতাকে বহিষ্কার

Mirza Fakhrul Islam Alamgir

দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত : মির্জা ফখরুল

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.