জামায়াত কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগে ফুলগাজী উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. সুমনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে মুন্সিরহাট বাজারে জামায়াত সমর্থিত ব্যবসায়ীর দোকান ভাঙচুরের ঘটনায় তাকে দায়ী করে দলীয় তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেনীর ফুলগাজী উপজেলা শাখার সভাপতি মো. আবু আহমেদ আবু এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন রিয়াজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুমনকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ফুলগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেন জানান, দলের সাইনবোর্ড ব্যবহার করে যারা অপকর্ম করবে, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


