জামায়াত নামের হাঙ্গর ইতোমধ্যে এনসিপিকে গিলে ফেলেছে। আগে নিজেরা বাঁচবেন, না কি বিএনপিকে বঙ্গোপসাগরে ফেলবেন কীনা জানতে চেয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপির নেতা মুহাম্মদ রাশেদ খান।

সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানতে চেয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘এনসিপির এক নেতা ইরান থেকে ফিরে বিএনপিকে বঙ্গোপসাগরে পাঠানোর হুমকি দিয়েছে! অথচ বিএনপি যদি আওয়ামী লীগকে একটু রিলাক্স দেয়, আওয়ামী লীগের নেতারাই তাগো বঙ্গোপসাগরে পাঠিয়ে দিবে। বরং বিএনপি বিরোধী দলের এসব নেতাদের পাহারা দিয়ে রেখেছে, নতুবা বহু আগে আওয়ামী লীগ নামের হাঙ্গর এসব নেতাদের গিলে খেয়ে ফেলতো। তারপরও এরা বাস্তবতা বোঝে না কেন?’
রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগকে যে এখনো মাঠের বাইরে, এটা বিএনপির প্রতিরোধের কারণেই। পতিত আওয়ামী লীগের মোকাবিলা করার সক্ষমতা বিএনপি ছাড়া আর কারও আছে? ভোটের জন্য তো তাদের জোট প্রধান আওয়ামীলীগ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। তাদের এমপিরা তো এখন আত্মস্বীকৃতি দিচ্ছে যে, আওয়ামীলীগ ভোট না দিলে কি আমরা এমপি হতে পারতাম?’
মূলত ৫ আগস্টের পরে সরকারি টাকাপয়সা কামিয়ে এসব নেতাদের শরীরে তেলচবর জমেছে। সেজন্য তারা বৃষ্টির দিনে জোস নিয়ে একটু গরম বক্তব্য দিয়ে শরীরটা ফিট করতে চাচ্ছে। সরকারি প্রটোকল নিয়ে সরকারের বিরুদ্ধে গরম বক্তব্য দিয়ে ২৪ এর গণঅভ্যুত্থান হয়নি। বর্তমানেও সরকারি পাহারায় থেকে সরকারের কানাকড়িও ছেঁড়া যাবে না। মাত্র ১ বছরের ব্যবধানে জুলাই পদযাত্রায় কেন ধস নামলো, সেই চিন্তা করা উচিত।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সবশেষ তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরে জামায়াতের চোদ্দগুষ্টি উদ্ধার করে, ভোটের আগে ও পরে জিকির করা যে, আমি তো শিবিরের সাথী ছিলাম! মানুষ এই নয়া ভণ্ডবস্ত বুঝতে পেরেই মুখ ফিরিয়ে নিয়েছে। মোদ্দা কথা, জামায়াত নামের হাঙ্গর ইতোমধ্যে এনসিপিকে গিলে ফেলেছে! আগে নিজেরা বাঁচবেন, না কি বিএনপিকে বঙ্গোপসাগরে ফেলবেন ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



