Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home জামায়াতীদের অনেকেই হেফাজতের ব্যানারে একত্রিত হচ্ছে: নওফেল
রাজনীতি

জামায়াতীদের অনেকেই হেফাজতের ব্যানারে একত্রিত হচ্ছে: নওফেল

By Saiful IslamNovember 29, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, যুদ্ধাপরাধী জামায়াত খোলস পাল্টানোর চেষ্টা করছে। জামায়াতীদের অনেকেই হেফাজতের ব্যানারে একত্রিত হচ্ছে। আর হেফাজত এখন বক্তব্য দিচ্ছে জামায়াতী স্টাইলে।

রোববার (২৯ নভেম্বর) সকালে নগরের গোল পাহাড় মোড়ে সাবেক ছাত্রনেতা মহিম উদ্দিন মহিমের ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, একদিকে সরকার কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতি দিয়ে হাজার হাজার কওমী শিক্ষার্থীর ভবিষ্যত জীবন নিশ্চিত করার ব্যবস্থা করেছে। তখন এ কওমীদের সমর্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ পর্যায়ের এসব নেতা যেসব বক্তব্য দিচ্ছেন তা প্রকারান্তরে জামায়াতের প্রেতাত্মা হিসেবেই আবির্ভূত বলে প্রমাণ হচ্ছে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্র যেখানে নামীদামী ব্যক্তিদের ভাস্কর্য রয়েছে, সেখানে বাংলাদেশে জাতির পিতার ভাস্কর্য স্থাপন বিষয়ে তুলকালাম কান্ড সৃষ্টির নেপথ্যে নিশ্চয় সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক নির্বাচনে মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক বিশ্বমানের নগরীতে পরিণত করা হবে। যেখানে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ যাবতীয় অবকাঠামোর উন্নয়ন সাধন করা হবে।

তিনি নির্বাচিত হলে গোলপাহাড়কে মহিম চত্ত্বর ঘোষণা করা হবে বলে ঘোষণা দেন রেজাউল করিম চৌধুরী।

মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও চউক বোর্ড সদস্য এম আর আজিমের সভাপতিত্বে ও মহানগর যুবলীগ নেতা নুরুল আনোয়ারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা এম ইউনুস, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ রবি, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর।

বক্তব্য দেন কফিল উদ্দীন খান, জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দীন, এম. ইউনুস, জসিম উদ্দীন খন্দকার, মিথুন বড়ুয়া, আসিফুর রহমান মুন্না, শরফুদ্দীন চৌধুরী রাজু, শওকত উল্লাহ সোহেল, আবুল হোসেন আবু, মো. ইব্রাহীম, মেজবাহ উদ্দীন মোরশেদ, মোবারক আলী, রফিকুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts

মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি: নাহিদ ইসলাম

February 6, 2026
জামায়াত আমির

নতুন ও ইনসাফভিত্তিক দেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের

February 6, 2026
তারেক রহমান

দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান

February 6, 2026
Latest News

মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি: নাহিদ ইসলাম

জামায়াত আমির

নতুন ও ইনসাফভিত্তিক দেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের

তারেক রহমান

দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান

ব্যারিস্টার ফুয়াদ

নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ব্যারিস্টার ফুয়াদ

তারেক রহমান

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

দাঁড়িপাল্লার

দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই, অদ্ভুত পরিস্থিতি : সারোয়ার তুষার

সারজিস আলম

সারজিস আলমকে জরিমানা

তারেক রহমান

৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় যাবেন তারেক রহমান

Mirza

মির্জা-কন্যার পোস্টে নেটপাড়ায় শোরগোল

তারেক রহমান

গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে : তারেক রহমান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.